নিউজিল্যান্ডের বিপক্ষে এ যেন অন্য বাংলাদেশ। বর্তমানে টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মাঠে দাপটের সাথে খেলছে টাইগার দল।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আগের দুদিনের দাপট ধরে রেখে স্বাগতিকদের বিপক্ষে লিড নিয়েছে মুমিনুল হকের দল।
নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। তৃতীয় সেশনের খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩২৯ রান।
নিউজিল্যান্ডের করা প্রথম ইনিংসের ৩২৮ রান টপকে ১ রানের লিড লাল-সবুজের প্রতিনিধিদের। সেই লিড আরো বাড়াতে মুমিনুল ৬৯ এবং লিটন কুমার দাস ৬৫ রানে ব্যাট করছেন। তাদের অবিচ্ছেদ্য জুটি থেকে এসেছে ১২৬ রান।
কিউইদের বিশ্বকাপের বোলিং অ্যাটাককে একেবারেই উড়িয়ে দিচ্ছেন মুমিনুল-লিটন। তাদের ব্যাটে পাত্তাই পাচ্ছে না ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নেইল ওয়াগনার, কাইল জেমিসন। বলের মান বিচার করে রান প্যাডেলে পা দেয়ায় ঘরের মাঠে নিউনিল্যান্ডকে ব্যাকফুটে ফেলে উপরে উঠেছে বাংলাদেশ দল।
আরও পড়ুন: বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের তিনজন
আগের সেশনে জোড়া ফিফটি তুলে নেওয়া মুমিনুল ৬১ ও লিটন ৫১ রান নিয়ে দিনের শেষ সেশনের খেলা শুরু করেন। যেখানে ব্ল্যাকক্যাপদের থেকে প্রথম ইনিংসে ২১ রানে পিছিয়ে ছিল সফরকারীরা। ব্যাট করতে নেমে দ্রুতই সে রান শোধ করে লিড নিয়েছে বাংলাদেশ দল।
সকালের মন্থর ব্যাটিংয়ের চিত্র পাল্টে দ্বিতীয় সেশনে রান উৎসব হয়েছে। প্রথম সেশনে ২৬ ওভারে মাত্র ৪৫ রান তুলেছিল বাংলাদেশ। বিরতি থেকে ফিরে দ্বিতীয় সেশনে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৮৭ রান। ধারাবাহিকতা অব্যাহত আছে তৃতীয় সেশনেও।
বলা যায়, র্যাঙ্কিংয়ের বিশাল পার্থক্যের পরও টেস্টের নাটাই এখন বাংলাদেশের হাতে। লিটন-মুশফিক দুজনেই সেঞ্চুরির দিকে ছুটছেন বললেও অত্যুক্তি হবে না।
একাত্তর/টিএ
