চাকরির প্রলোভনে শিক্ষার্থীদের টাকা মেরে দিলেন শিক্ষক

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৫:২৬ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় হাসপাতালে চাকরি দেয়ার কথা বলে একাধিক শিক্ষার্থীর টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্কুল শিক্ষিক ইতি মল্লিকের নামে।

ভুক্তভোগীদের অভিযোগ, চাকরির পাশাপাশি ঘর ও টিউবওয়েল দেয়ার নাম করেও প্রতারণা করেছে ইতি ও তার সঙ্গের লোকজন।

এসব অভিযোগ অস্বীকারও করেননি ওই শিক্ষিকা। এরই মধ্যে টাকা ফেরত দেয়ার সময় চেয়েছেন তিনি।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিক হিসাবে কর্মরত আছেন ইতি মল্লিক।

হাসপাতালে চাকরি দেওয়ার কথা বলে এলাকার একাধিক শিক্ষার্থীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তার এবং তার স্বামীর বিরুদ্ধে। 

অন্যদিকে চাকরির বিনিময়ে অনৈতিক প্রস্তাব দেয়ার গুরুতর অভিযোগ উঠেছে তার মামা শ্বশুর শান্তি রঞ্জন হালদারের বিরুদ্ধে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা বলছেন, শিক্ষিকার মামা শ্বশুর চাকরির বিপরীতে অনৈতিক প্রস্তাব দিয়েছেন। কেবল চাকরি নয়, ঘর ও টিউবওয়েল দেয়ার নামেও প্রতারণ করেছে তারা।

চাকরি, ঘর ও টিউবওয়েরের জন্য মামা শ্বশুর টাকা নিয়েছেন স্বীকার করলেও অভিযুক্ত শিক্ষিক অনৈতিক কাজের প্রস্তাবের বিষয়টি অস্বীকার করেছেন।

তবে, অভিযুক্ত মামা শ্বশুর দ্রুত টাকা ফেরত দেবেন বলে আশ্বস্ত করেছেন শিক্ষক ইতি মল্লিক। এজন্য কিছুদিন সময় দিতে হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ইউপি নির্বাচনের পঞ্চম ধাপেও সহিংসতার আশঙ্কা

এদিকে, বিষয়টি সম্পর্কে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। আর, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শিক্ষিক ও তার স্বজনের প্রতারণা ও অর্থ আত্মসাৎ এর বিষয়টির দ্রুত সমাধান আশা করছেন এলাকার মানুষজন।

একাত্তর/আরএ

জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর