শীতে কাবু উত্তরাঞ্চল, বেড়েছে রোগ, বিপাকে চিকিৎসকরা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৩:১০ পিএম

উত্তরের জেলাগুলোতে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। দুপুরের আগে সূর্যের দেখা মিলছে না। শনিবারে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বইছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিম বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। একই সাথে বেড়েছে ঠাণ্ডাজনিত নানা রোগ।

হাসপাতালগুলোতে উপচে পড়া ভীড়, হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। প্রতিদিন গড়ে দুইশ শিশু চিকিৎসা নিচ্ছে হাসপাতালে। এতো রোগীর চিকিৎসা দিতে বিপাকে তারা। 

কুড়িগ্রামে কুয়াশা কেটে গেলেও বেড়েছে শীত। এতে দুর্ভোগে পড়েছেন শিশু-বৃদ্ধ ও খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া ও শীতজনিত রোগীর সংখ্যা।

শীতে কাবু শেরপুর জেলাবাসীও। খড়কুটো জ্বালিয়ে শীত কমানোর চেষ্টা করছেন নিম্নআয়ের মানুষ। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগও। জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী এলাকায় ঠাণ্ডা রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বেশি।

আগে প্রতিদিন যেখানে গড়ে ১০০ রোগী আসতো, এখন সেখানে প্রতিদিন গড়ে ৪০০ শ' রোগী আসছেন চিকিৎসা নিতে। জেলার প্রতিটি হাসপাতালে খোলা হয়েছে শিশু কর্ণার। 

চুয়াডাঙ্গার তাপমাত্রা আজ ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ কমলেও, রোটাভাইরাস, ডায়রিয়া, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ছুটছেন শিশু ও বৃদ্ধরা। 

মৌলভীবাজারে আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা না বাড়লেও বেড়েছে রোগীর সংখ্যা। বেশিরভাগই ভর্তি হচ্ছেন শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত রোগে। জেলার ২৫০ শয্যার হাসপাতালের বহির্বিভাগে রোগি বেড়েছে দ্বিগুন। ভর্তিও রোগী বাড়ায় শয্যার অভাবে হাসপাতালের মেঝেতেই দিতে হচ্ছে চিকিৎসা।


একাত্তর/ এনএ
রাজশাহী ও রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
ক্রমেই অবনতি হচ্ছে উত্তরের বন্যা পরিস্থিতি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি বিপদসীমার উপরে থাকায় পানিবন্দি প্রায় দুই লাখ মানুষ।
উত্তরের জেলা পঞ্চগড়ে সুপার ফুড চিয়া সিডের পর এবার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ‘কিনোয়া’। স্বাস্থ্য সম্মত পুষ্টি ও ঔষধি গুণ সমৃদ্ধ এই কিনোয়া চাষকে ঘিরে জেলার কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচিত...
গত কয়েকদিন ধরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেশের উত্তরের জেলাগুলোতে। রোববার পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫-এর ঘর ছোঁয়ার পর সোমবার দিনাজপুরেও প্রায় একই অবস্থা।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর