৯৯৯ কলে উদ্ধার হলো কুমির

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৪:৫৮ পিএম

জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে উদ্ধার করা হয়েছে সুন্দরবনের একটি কুমির। 

শনিবার (৮ জানুয়ারি) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন কালেখারবেড় গ্রামের রাজু ইজারাদারের বাড়ী থেকে কুমিরটি উদ্ধার করে পূর্ব সুন্দরবন বিভাগের বনরক্ষীরা। 

পরে দুপুরে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশের খালে কুমিরটি অবমুক্ত করা হয়। 

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, গত শুক্রবার বিকেলে পশুর নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে কুমিরটি ধরা পড়ে। এরপর ওই জেলে লাঠি নিয়ে কুমিরটিকে মারতে উদ্যত হলে স্থানীয় রাজু নামক এক যুবক তাতে বাঁধা দেয়।

আরও পড়ুন: নিখোঁজের পাঁচদিন পর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

এরপর ওই যুবক কুমিরটির অবস্থান জানাতে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিস্তারিত জানান। পরে শুক্রবার রাতে এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের বিভাগীয় (বাগেরহাট) বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানতে পারেন। 

তিনি বার্তা পেয়ে রাতেই করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবিরকে জানানোর পর শনিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় চার ফুট লম্বা ও  সাত-আট বছর বয়সের কুমিরটি উদ্ধার করে বনবিভাগ। 


একাত্তর/এসজে 
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর