রোহিঙ্গা ক্যাম্পে বারবার আগুনের পেছনে জড়িত একটি চক্র!

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০৯:৫১ পিএম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রায় আগুনের খবর শিরোনামে আসে। দু’দিন আগেও উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। আর এসবের পেছনে জড়িত রয়েছে একটি চক্র।

একাত্তরের হাতে আসা একটি ফোনালপ থেকে চাঞ্চল্যকর এমন তথ্য পাওয়া গেছে। রোহিঙ্গা ভাষার সেই ফোনালাপে ক্যাম্পে নিয়মিত আগুন দেয়ার নির্দেশ দিতে শোনা গেছে।

এদিকে, উখিয়ার সুশীল সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেছেন, কয়েকটি বেসরকারি সংগঠনও এই আগুনের সঙ্গে জড়িত।

শরনার্থী বিষয়ক কর্মকর্তারা বলছেন, রোহিঙ্গা ক্যাম্পে আগুন ঠেকাতে ব্লক ভিত্তিক স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

একাত্তরের হাতে আসা ফোনালাপে স্পষ্ট বোঝা গেছে, কন্ঠটি ক্যাম্পের কোন একজন রোহিঙ্গার।

রাশেদ পরিচয় দিয়ে রোহিঙ্গা মাঝি মাষ্টার আব্দুর রহিমের উদ্দেশ্যে একাত্তরের হাতে আসা একটি অডিও বার্তায় বলতে শোনা যায়, রোহিঙ্গাদের সন্ত্রাসী বানাতে অনেকে চেষ্টা হচ্ছে। এটি বন্ধ করতে মজলিশের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্প ভিত্তিক আগুন ধরিয়ে দিতে হবে।

পরে, এই বার্তা রোহিঙ্গাদের মাঝে ছড়িয়ে দিতে অনুরোধ করা হয় অডিওতে। রোহিঙ্গা ক্যাম্পে ১৫ দিনে তিনটি অগ্নিকান্ডের ঘটনা রহস্যজনক বলে দাবি করেন এলাকার লোকজনও।

আর, সুশীল সমাজের কেউ কেউ সন্দেহ করেন, রোহিঙ্গা ক্যাম্পে কাজের পরিধি কমে গেছে। যে কারণে কিছু কিছু বেসরকারি সংগঠন নতুন করে কাজের ক্ষেত্র সৃষ্টির জন্যে এ রকম বিপদজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মোঃ আব্দুল্লাহ জানান, তারা সবসময় অগুনের পরে পৌঁছান। যে কারণে আগুনের উৎস জানার সুযোগ পাননা।

শরণার্থী বিষয়ক কমিশনের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বলেন, ক্যাম্পে আগুনের ঘটনা প্রতিরোধে ব্লক ভিত্তিক স্বেচ্ছাসেবকদল গঠন করা হয়েছে।

২০২১ সালে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে ৬৫টি অগ্নিকাণ্ড ঘটেছে। ২০২০ সালে ঘটেছিল ৮২টি। যদিও রোহিঙ্গাদের হিসাবে এই সংখ্যা আরও বেশি।

একাত্তর/এসএ

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর