ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পোশাকশ্রমিকের মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১০:৪৫ পিএম

নীলফামারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পোশাক কারখানার শ্রমিক নূর নাহার বেগম (৩৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত আটটার দিকে জেলা শহরের কালীবাড়ি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নূর নাহার জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নের ভাঙ্গামাল্লী গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে ঢাকা যাওয়ার জন্য গ্রামের বাড়ী থেকে দেবর ফরিদ আহমেদের (৩০) মোটরসাইকেলে শহরে আসেন নূর নাহার। বাস কাউন্টারে পৌঁছার আগে পেছন থেকে পাটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৫৫০৬) মোটরসাইকেলটিকে অতিক্রম করার সময় ধাক্কা দেয়। 

আরও পড়ুন: দুই বাসের চাপায় প্রাণ গেলো কিশোর মাস্ক বিক্রেতার

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন নূর নাহার বেগম। ঘটনার পর উপস্থিত লোকজন ট্রাকটিকে আটক করলেও চালক এবং হেলপার পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিৎ করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক ও তার সহকারি পলাতক রয়েছে। 


একাত্তর/এসজে

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর