খুলনার আবু নাসের হাসপাতালে প্যাথলজি পরীক্ষা বন্ধ

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৬:৫৬ পিএম

খুলনা বিভাগের একমাত্র বিশেষায়িত হাসপাতাল আবু নাসের হাসপাতালের ল্যাব টেস্ট বন্ধ রয়েছে দীর্ঘদিন। যখন তখন বন্ধ হয়ে যায় এক্সরে মেশিন।

অটো বাইকো মিস্টারি এনালাইজার মেশিনসহ বেশ ক’টি গুরুত্বপূর্ণ মেশিন নস্ট। নানা ধরনের ল্যাব টেস্টের জন্য  রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ডায়াগনিস্টক সেন্টারগুলোতে।

হাড়ের ব্যাথার চিকিৎসা সেবা নিতে এসে খুলনা মহানগরীর আবু নাসের হাসপাতালে নগরীর বানিয়া খামার থেকে এসেছেন আরিফুজ্জামান।

চিকিৎসক তাকে কয়েকটি মেডিক্যাল পরীক্ষা করাতে দিয়েছেন। কিন্তু একটি টেস্টও করাতে পারেননি আবু নাসের হাসপাতালে। কারণ তাঁকে বলা হয়েছে প্রতিটি মেশিন নষ্ট।

একই অভিযোগ আরেক আরেক রোগী আলমগীরের। তিনি আরো জানান, বাইরের ল্যাব টেস্টের ফলাফল নিয়ে সব সময় সন্দেহ থাকে। খরচও হয় কয়েকগুণ।

অন্য এক রোগী বলেন, আমি এখানে সিরাম ক্রিটেনিন টেস্ট করাতে এসেছিলাম। কিন্তু এখানে কেমিক্যাল না থাকায় টেস্ট হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এতে প্রতিষ্ঠার এক যুগ পার হলেও খুলনার একমাত্র সরকারি বিশেষায়িত হাসপাতালটি পূর্ণতার পরিবর্তে নিত্য নতুন সংকটে বিপর্যস্ত হয়ে পড়ছে।

আবু নাসের হাসপাতালে কর্মরত টেকনিশিয়ানরা জানান, পরীক্ষার রাসায়নিক উপাদান না থাকায় তারা গত দুই মাস টেস্ট করতে পারছেন না।

কবে নাগাদ এই সমস্যার সমাধান শেষ হবে, সে ব্যাপারে কোন পরিষ্কার তথ্য দিতে পারেননি হাসপাতালের পরিচালক মোহাম্মদ শাহিন।

২৫০ শয্যার এই আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি রোগী ছাড়াও বহির্বিভাগের তিন থেকে চারশ’ রোগী আসেন নানা ধরনের পরীক্ষা করাতে।

আরও পড়ুন: শুরুতেই নানামুখী সংকটে ঢাকা নগর পরিবহন

আবু নাসের হাসপাতালে শুধু প্যাথলজির পরীক্ষা বন্ধ থাকাই নই, রয়েছে চিকিৎসক সংকটও। জরুরি বিভাগ থাকলেও কার্যত অনেকটাই অকার্যকর।

খুলনার গোয়ালখালী এলাকায় ২০১০ সালে ১১ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় এই বিশেষায়িত হাসপাতাল। কাগজে কলমে ২৫০ শয্যার হাসপাতাল হলেও এক যুগের মাথায় বর্তমানে ১০টি বিভাগে ২১০টি বেড নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এটি।

একাত্তর/আরএ

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খুলনা বিভাগের চার জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এই চার জেলার মধ্যে রয়েছে- খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর