বিটকয়েন ক্রয়-বিক্রয় চক্রের মূল হোতাসহ আটক দুই

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৭:৪৮ পিএম

নওগাঁয় অবৈধ বিটকয়েন ক্রয়-বিক্রয় চক্রের মূল হোতাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং একটি বিশেষ গোয়েন্দা সংস্থা।

শনিবার (২২ জানুয়ারি) শহরের গোস্তহাটির মোড় ও আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্রামে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার সকালে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

আটককৃতরা হলেন জেলার আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্রামের আব্দুস শুকুর ছেলে সারোয়ার হোসেন ডলার (৩০) এবং একই গ্রামের সামসুল আলম খন্দকার এর ছেলে রাকিবুল ইসলাম খন্দকার রকি (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাকিবুল ইসলাম খন্দকার রকি এবং সারোয়ার হোসেন ডলারের দীর্ঘদিন যাবৎ অবৈধ বিটকয়েন ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার তথ্য একটি বিশেষ গোয়েন্দা সংস্থার কাছে আসে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই গোয়েন্দা সংস্থা এবং ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে চৌড়বাড়ী গ্রামের নিজ বাসা থেকে বিটকয়েন চক্রের মূলহোতা রকিকে আটক করে।

আরও পড়ুন: বাতাসের বিষে নগরবাসীর গড় আয়ু কমছে সাত বছর

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিটকয়েন চক্রের সমন্বয়কারী সারোয়ার হোসেন ডলারকে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় থেকে আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ বিটকয়েন বিক্রির ১ লাখ ৮২ হাজার ইউএস ডলার, যার মূল্যমান প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা লেনদেনের জন্য সারোয়ার হোসেন ডলারের ব্যাংক এশিয়ার স্বাধীন মাস্টার কার্ড (নম্বর- ৫৪১১৭৩০১০০৩১২৮৬১) ব্যবহার করে।

বিটকয়েন বিক্রি হলে একাউন্টে অনেক টাকা জমা হবে লোভ দেখিয়ে অনেকের কাছ থেকে তাদের টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়। এছাড়াও একটি বিটকয়েনের মূল্য ৩৫ লাখ টাকা বলে প্রচার করে তারা। এতে ভুক্তভোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন থেকে বিটকয়েন ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে তারা। তাদের বিরুদ্ধে আত্রাই থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/টিএ

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর