হরিজনপল্লীতে হবে ছয়তলা ভবন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৭:৩৫ পিএম

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শেরপুরের হরিজনরা পাচ্ছেন ছয়তলা বিশিষ্ট পাকা বাসভবন। সেখানে পূনর্বাসিত হবে শেরপুর পৌরসভার হরিজনপল্লীর বাসিন্দা ৩৬ পরিবার। শেরপুর শহরের সজবরখিলা এলাকার হরিজনপল্লীর বাসিন্দাদের জীবনমান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এমন তথ্য জানান পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। বৃহস্প‌তিবার (২৭ জানুয়ারি) বিকেলে পৌরসভার সম্মেলনকক্ষে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে। 

প্রধান অতিথির বক্তব্যে মেয়র জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হরিজনপল্লীতে এলজিইডি’র তত্বাবধানে নির্মিত হবে ৬তলা বিশিষ্ট ভবনটি। ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়েছে। এলজিইডি’র পক্ষ থেকে ভবন নির্মাণের জন্য হরিজনপল্লীতে জায়গাও পরিমাপ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে খাসখতিয়ানের ওই জায়গার অনাপত্তি পত্রও প্রদান করা হয়েছে। তাছাড়া হরিজন পল্লীর পুকুরটি কিভাবে সংরক্ষণ করা যায় এবং সেখানকার শিশুদের শিক্ষার জন্য একটি পাঠকেন্দ্র স্থাপন করার বিষয়েও প্রয়োজনী পদক্ষেপ নেওয়ার কথা জানান তি‌নি।

image


জনউদ্যোগ কমিটির আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হরিজনপল্লীর বাসিন্দারা সেখানে বসবাসকারি হেলা ও বাসফোর সম্প্রদায়ের মধ্যে সমন্বয় করে ভবনটিতে বরাদ্দ দেওয়ার দাবী জানানো হয়। সেইসাথে পুকুরটি তাদের ধর্মীয় ও জীবনযাপনের অনুসঙ্গ হিসেবে উল্লেখ করে সেটি সংরক্ষনর দাবী জানান। হরিজনপল্লীর বাসিন্দারা সেখানে একটি শিক্ষাকেন্দ্র চালু করা, সীমানাপ্রাচীর নির্মাণ, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন সমস্যাদি সমাধানেরও দাবী তুলে ধরেন। মেয়র সেসব বিষয়ে পদক্ষেপ 

নেওয়ার আশ্বাস দেন। 

হরিজন নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন নন্দ কিশোর চৌধুরী, বিমল বাসফোর, মুক্তা হরিজন, মিলন হরিজন প্রমুখ। মতবিনিময় সভায় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর নিজাম উদ্দিন, শিক্ষাবিদ শিব শংকর কারুয়া, কমিউনিস্ট পার্টির সদর সভাপতি সোলায়মান আহমেদ, লেখ জ্যোতি পোদ্দার, নারী নেত্রী আইরীন পারভীন, আঞ্জুমান আলম লিপি, শিক্ষিকা আয়শা সিদ্দিকা বক্তব্য রাখেন। 

অন্যান্যের মাঝে বক্তব‌্য রাখেন বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবাল, সংস্কৃতি সংগঠক এসএম আবু হান্নান, শিক্ষক আশিকুর রহমান আজিজ, নৃ-জনগোষ্ঠির নেতা সুমন্ত বর্মন, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।

এসময় বক্তারা হরিজন পল্লীর বাসিন্দাদের সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একইসাথে হরিজনদেরকেও পুরণো কুসংস্কার ও ধ্যান-ধারণার পরিবর্তন করে আধুনিক শিক্ষা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়নের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।


একাত্তর/এসএ

কোরবানির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দিতে একটি গরু লালনপালন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের কৃষক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান। তাদের এই ভালোবাসার...
উপহার হিসেবে পাওয়া হিরো আলমের সেই গাড়িটি অ্যাম্বুলেন্সে রূপান্তরের কাজ চলছে।গাড়িটি দুদিন আগে বগুড়া শহরের বকশিবাজার এলাকার ‘ডিবিআর অটোমেটিভ কমপ্লিট অটো সেন্টার’ নামের একটি ওয়ার্কশপে নেওয়া হয়েছে।গত ৭...
ভোলার লালমোহনে গৃহহীনদের জন্য বরাদ্দকৃত নির্মাণধীন ঘর ও চাকরি দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে মোহাম্মদ আলী সরকার (৬৫) ও তার সহযোগী সুরেন্দ্র নাথ ঢালী (৪৫) নামে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার...
ভোলার লালমোহন এলাকায় গৃহহীনদের বরাদ্দকৃত ঘর এবং বিভিন্নজনকে চাকরি দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে মোহাম্মদ আলী সরকার (৬৫) ও তার সহযোগী সুরেন্দ্র নাথ ঢালী (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর