প্রধানমন্ত্রীর উপহারের ঘর নিয়ে প্রতারণা, আটক দুই

আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১২:২৩ পিএম

ভোলার লালমোহনে গৃহহীনদের জন্য বরাদ্দকৃত নির্মাণধীন ঘর ও চাকরি দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে মোহাম্মদ আলী সরকার (৬৫) ও তার সহযোগী সুরেন্দ্র নাথ ঢালী (৪৫) নামে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ড ওয়েষ্টার্ণ পাড়া থেকে তাদেরকে আটিক করা হয়।

মোহাম্মদ আলী সরকার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আদর্শপাড়ার মৃত গৌরাঙ্গ সরকারের ছেলে। তিনি দুই বছর আগে ধর্মান্তরিত হন এবং মাধব চন্দ্র সরকার থেকে নিজের নাম রাখেন মোহাম্মদ আলী সরকার। আর সুরেন্দ্রনাথ ঢালী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কাঙ্গি ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামের মৃত গৌরাঙ্গ লাল ঢালীর ছেলে।

আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে তোলা অসংখ্য ছবি, অনেককে বিভিন্ন পদে চাকুরি দেয়ার চুক্তিপত্র স্টাম্প ও সাধারণ মানুষের কাছ থেকে নেয়া টাকার লিপিবদ্ধ ডায়েরি উদ্ধার করা হয়।

অন্যদিকে ওই প্রকল্পে চাকরি দেয়ার নামে একলাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারকচক্রের নামে লালমোহন থানায় মামলা দায়ের করেন মো: আবদুর রাজ্জাক নামে এক যুবক।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, ওয়েস্টার্ণ পাড়ায় অফিস খুলে ঘর দেয়ার নামে অর্থ আদায় করা হচ্ছে, স্থানীয়দের এমন অভিযোগের আলোকে সেই অফিসে পুলিশ পাঠানো হয়। এ সময় ওই অফিসে প্রধানমন্ত্রীর ছবির সাথে মোহাম্মদ আলী সরকারের এডিট করে জুড়ে দেয়া ছবি টানানো অবস্থায় পাওয়া যায়। এছাড়াও তাদের প্রয়োজনীয় কোনও কাগজপত্র না থাকায় থানায় আনা হয়।

আরও পড়ুন: কক্সবাজার সৈকতে ভেসে আসছে জেলিফিশ

ওসি আরও জানান, চাকরির নামে প্রতারণার শিকার যুবক আ: রাজ্জাকের অভিযোগের ভিত্তিতে প্রতারকচক্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে তৈরি করা ঘর,এই ঘর পেতে কোন টাকা নেওয়া হয় না। কেউ  প্রতারণার ফাঁদে পা দেবেন না। যাদেরকে আটক করা হয়েছে আশা করি তাদের কঠিন শাস্তি হবে।


একাত্তর/আরবিএস  
দুই হাত না থাকা সত্ত্বেও দমে যাননি, উল্টো পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের জীবনের আলো ছড়িয়ে দিচ্ছেন নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকার অদম্য শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়া। গণমাধ্যমে তাঁর এই...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
সামান্য এক কথার জেরে কুষ্টিয়ার দৌলতপুরে গড়ে উঠেছিল উত্তপ্ত ‘মব’ পরিস্থিতি! তবে সেই নাটকীয়তার আগুনে ঘি না ঢেলে স্বয়ং সরকারপ্রধানের মানবিক হস্তক্ষেপে এক আবেগঘন পরিণতির সাক্ষী হলো সবাই। গ্রেপ্তার...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর