উপহারের ঘর দেবার নাম করে অর্থ আদায়, দুইজন গ্রেপ্তার

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৫:৩৭ পিএম

ভোলার লালমোহন এলাকায় গৃহহীনদের বরাদ্দকৃত ঘর এবং বিভিন্নজনকে চাকরি দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগে মোহাম্মদ আলী সরকার (৬৫) ও তার সহযোগী সুরেন্দ্র নাথ ঢালী (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পৌর শহরের ওয়েষ্টার্ণ পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ জানিয়েছেন, ওয়েস্টার্ণ পাড়ায় অফিস খুলে ঘর দেয়ার নামে অর্থ আদায় করা হচ্ছে, স্থানীয়দের এমন অভিযোগের ভিক্তিতেই সেই অফিসে পুলিশ পাঠানো হয়। এসময় ওই অফিসে প্রধানমন্ত্রীর ছবির সাথে মোহাম্মদ আলী সরকারের এডিট করে জুড়ে দেয়া ছবি টানানো অবস্থায় পাওয়া যায়। এছাড়াও তাদের প্রয়োজনীয় কোনও কাগজপত্র না থাকায় থানায় আনা হয়।

তিনি আরও জানান, চাকরির নামে প্রতারণার শিকার যুবক আ. রাজ্জাকের অভিযোগের ভিত্তিতে প্রতারকচক্রের বিরুদ্ধে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।  

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা জানান, প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে তৈরি করা ঘর। এই ঘর পেতে কোন টাকা নেওয়া হয় না। আর যার কারণে কেউ যেন প্রতারণার ফাঁদে পা না রাখেন সেই আহ্বান জানান তিনি। 

গ্রেপ্তার মোহাম্মদ আলী সরকার চরফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আদর্শপাড়ার মৃত গৌরাঙ্গ সরকারের ছেলে অন্যদিকে, সুরেন্দ্রনাথ ঢালী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কাঙ্গি ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামের মৃত গৌরাঙ্গ লাল ঢালীর ছেলে।

একাত্তর/ এনএ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
কখনও নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন, আবার কখনও অনলাইন অ্যাপসে বিনিয়োগ করে মোটা লাভের প্রলোভন দেখাতেন।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর