বোমা ফাটিয়ে চাঁদাবাজির দায়ে তিনজন গ্রেপ্তার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৫:১৬ পিএম

মেহেরপুরের গাংনীর বিভিন্ন ইটভাটায় বোমার বিস্ফোরণ ঘটিয়ে চাঁদা দাবিকারী তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে গাংনী থানা পুলিশ। 

শুক্রবার (২৮ জানুয়ারি) ভোররাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের কুদ্দুসের ছেলে বিদ্যুৎ, তাহাজ উদ্দীনের ছেলে ইংরেজ ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিল বোয়ালিয়া গ্রামের জাফর আলীর ছেলে জিয়াউল হক। মামলার পর তাদেরকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

আরও পড়ুন: এক শিশুকে বাঁচাতে গিয়ে আরও দুই শিশুর মৃত্যু

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আসামিরা বেশ কিছুদিন বিভিন্ন ইটভাটায় বিস্ফোরণ ঘটিয়ে ভীতি প্রদর্শন করে চাঁদা চেয়ে তাদের মোবাইল ফোন নম্বর দিয়ে আসে। এরপর ইটভাটা শ্রমিকদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা। 

পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে তারা চাঁদা দাবীর কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইটভাটা শ্রমিকদের ১৩টি মোবাইল ফোন। এছাড়াও গ্রেপ্তার হওয়া ইংরেজ ও বিদ্যুতের নামে আগের আরও ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


একাত্তর/এসজে
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
সিলেট বিভাগে আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০টি ককটেলসহ বিপুল পরিমাণ গান পাউডার ও বারুদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। 
একটি নামজারির জন্য সরকারি ফি এক হাজার ১৭০ টাকা। কিন্তু সেই নামজারির জন্য দাবি করা হয় ৭০ হাজার টাকা। দরকষাকষির পর ২০ হাজার টাকায় ‘রফা’ হয়। অগ্রিম নেওয়া হয় ১০ হাজার টাকা। গুণে গুণে দুই দফায় এই টাকা...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পঞ্চম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬’ এবং ‘নবম বাংলাদেশ ট্রেড ফেয়ার ২০২৬’।
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় হিসেবে যুক্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’। সেই সঙ্গে বইটিতে তার...
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
সিলেট বিভাগে আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর