নিজ বাড়িতে ব্যবসায়ী খুন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৫:৪১ পিএম

নীলফামারীর সৈয়দপুরে নিজ বাড়ীতে রিয়াজ উদ্দিন (৬৫) নামের এক কাপড় ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (২৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে সৈয়দপুর পৌর শহরের কাজিরহাট মহল্লার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ। 

নিহত রিয়াজ উদ্দিন ওই এলাকার মৃত কমর উদ্দিনের ছেলে এবং শহরের শহীদ ডা. শামসুল হক সড়কের জামিল গার্মেন্টসের মালিক।

নিহতের বড় ছেলে জামিল উদ্দিন জানান, প্রতিদিনের মতো তার বাবা-মা নিচতলায় আলাদা আলাদা কক্ষে ঘুমাচ্ছিলেন। তার মা সকালে বাবার কক্ষে গিয়ে তাকে বিছানায় রক্তাক্ত অবস্থায় দেখে ছেলেদেরকে খবর দেন। 

আরও পড়ুন: বোমা ফাটিয়ে চাঁদাবাজির দায়ে তিনজন গ্রেপ্তার

তিনি আরও জানান, রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগের কারণে শয্যাশায়ী ছিলেন। তার কোন শত্রু নেই। 

সৈয়দপুর থানার পরিদর্শক আবুল হাসনাত খান জানান, রিয়াজ উদ্দিনের মাথায় কোন ভারী বস্তু দিয়ে উপর্যুপরি আঘাত করে নৃশংসভাবে খুন করা হয়েছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 


একাত্তর/এসজে

একটি নামজারির জন্য সরকারি ফি এক হাজার ১৭০ টাকা। কিন্তু সেই নামজারির জন্য দাবি করা হয় ৭০ হাজার টাকা। দরকষাকষির পর ২০ হাজার টাকায় ‘রফা’ হয়। অগ্রিম নেওয়া হয় ১০ হাজার টাকা। গুণে গুণে দুই দফায় এই টাকা...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর