সুন্দরবনে পাওয়া মৃত বাঘের ময়নাতদন্ত সম্পন্ন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০১:৪৩ পিএম

সুন্দরবনের আলোরকোলের রুপার খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া মৃত বাঘের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পাশাপাশি বাঘটির মরদেহ মংলার করমজলে প্রেরন করা হয়েছে। এটি মাটি চাপা দেওয়া হবে না সংরক্ষন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিবেন উর্দ্ধতন কর্তৃপক্ষ। 

শনিবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টায় শরনখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ সামসুল আরেফিনের নেতৃত্বে অফিস সংলগ্ন বনে ময়না তদন্তের কাজ সম্পন্ন করা হয়।  

শরণখোলা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো: তোফাজ্জেল হোসেন ও বনবিভাগের ওয়াইল্ড লাইফের সদস্যরা মৃত বাঘটি পরীক্ষা করেন। ৯ ফুট লম্বা বাঘটির শরীরে কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। এটি একটি পুরুষ বাঘ এবং এর বয়স ১৫/১৬ বছর হবে বলে জানান তারা। টেস্টের জন্য ল্যাবে পাঠাতে বাঘের চামরা,দাত,মাংশ, হৃদপিন্ডের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

আরও পড়ুন: শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, হ্যাটট্রিক জায়েদ খানের 

রেঞ্জকর্মকর্তা সামসুল আরেফিন জানান, শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাঘটির বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। বাঘটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে এটি মারা যেতে পারে। 

উল্লেখ্য এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে এবং ২০২০ সালের মার্চ মাসে দুটি বাঘের মরদেহ উদ্ধার করে বনবিভাগ। এসব বাঘ বার্ধক্যজনিত কারণে মারা গেছে বলে তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে। 


একাত্তর/আরবিএস  

সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর