সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ছয় ডিগ্রিতে, আরও কমার আভাস

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০২:৪৫ পিএম

চলতি মৌসুমে তৃতীয় দফার শৈত্যপ্রবাহে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা নেমে এসেছে ৬ থেকে ৭ ডিগ্রিতে।

রোববার (৩০ জানুয়ারি) সারাদেশের বিভিন্ন জায়গা থেকে একাত্তরের প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে এই প্রতিবেদন। 

আবহাওয়া কর্মকর্তারা বলছেন, তৃতীয় দফায় মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহের কবলে পড়েছে সারা দেশ। রংপুর ও রাজশাহীর বিভিন্ন জেলাগুলোতে টানা কয়েকদিন ধরে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। যা থাকবে আরও এক থেকে দুইদিন।

পঞ্চগড়ে দিনদিন কমতে শুরু করেছে তাপমাত্রা, তৃতীয় দিনের মত সেখানে বইছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। কুয়াশায় ঢেকে আছে গোটা জেলা, সেই সাথে পাল্লা দিয়ে বইছে ঠাণ্ডা বাতাস। কনকনে শীতে কাবু হয়ে পড়েছে জেলার মানুষ। 

রোববার (৩০ জানুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন: গাজীপুর সাফারি পার্কে আরও দুই জেব্রার মৃত্যু

এদিকে দক্ষিণাঞ্চলের জেলা খুলনার সকালটা ছিলো হালকা কুয়াসায় মোড়া। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা মিলিয়ে যায়। 

একদিনের ব্যবধানে খুলনায় তাপমাত্রা  সামান্য বেড়ে ১১ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। তবে বিভাগের চুয়াডাঙ্গা এবং যশোর জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরো দুই-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত আবহাওয়া কর্মকর্তা আমিরুল আজাদ। 

এছাড়াও গোপালগঞ্জ, ময়মনসিংহ, মৌলভীবাজার, যশোর এবং কুষ্টিয়া জেলাগুলোর উপর দিয়েও মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 


একাত্তর/এসজে

দেশের শীতপ্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম পঞ্চগড়। ভৌগোলিক কারণেই এখানে প্রতিবছর শীতের তীব্রতা বেশি থাকে। এবারও চলছে শীতের দাপট। টানা চারদিন ধরে জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
রাজশাহী ও রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
বগুড়ায় সকাল গড়িয়ে দুপুরও সূর্যের দেখা মিলছে না। বাড়ছে শীতের তীব্রতা। বইছে মৃদু ঠাণ্ডা হাওয়া।
সিলেটে জেঁকে বসেছে শীত। দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর