গাজীপুর সাফারি পার্কে আরও দুই জেব্রার মৃত্যু

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১০:২৩ এএম

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অসুস্থ আরও দুটি জেব্রা মারা গেছে। এ নিয়ে সেখানে মোট ১১টি জেব্রার মৃত্যু হলো।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে একটি ও সন্ধ্যায় আরেকটি জেব্রা মারা যায় বলে জানিয়েছেন পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির। 

তিনি জানান, শনিবার সকালে হঠাৎ করেই দু'টি জেব্রা অসুস্থ হয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তাদের পেট ফুলে নাক মুখ দিয়ে লালা পড়তে থাকে। 

পরে পার্ক কর্তৃপক্ষ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার পরপরই একটি জেব্রা মারা যায়। অসুস্থ অন্য জেব্রাটির চিকিৎসা চলে। কিন্তু সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সেই জেব্রাটিও মারা যায়। 

এর আগে গত ২২ দিনে পার্কে নয়টি জেব্রার মৃত্যুর পর শনিবার সকালে আরও দুটি জেব্রার অসুস্থ হওয়ার খবর জানিয়েছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 

আরও পড়ুন: চোর সন্দেহে চার যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

গত ২ জানুয়ারি পার্কে প্রথম জেব্রাটির মৃত্যু হয়। এরপর আরও আটটি জেব্রার মৃত্যুর পর বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গঠন করা হয়। মৃত জেব্রার নমুনা পরীক্ষার পরে জেব্রাগুলোর মৃত্যুর জন্য প্রাণঘাতী ব্যাক্টেরিয়ার আক্রমণ ও নিজেদের মধ্যে মারামারিকে কারণ হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করে পার্ক কর্তৃপক্ষ। 

এরপর প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় ১০ দফা নির্দেশনা দেয় বিশেষজ্ঞ চিকিৎসক দল। তবে আরও তদন্ত ও করণীয় ঠিক করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।

দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা জেব্রা নানা সময়ে বংশবিস্তারের পর পার্কটিতে জেব্রার সংখ্যা প্রায় ৩ গুণ বেড়ে দাঁড়ায় ৩১টিতে। ১১টি মৃত্যুর পর পার্কে এখন জেব্রা রয়েছে ২০টি।


একাত্তর/এসজে

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর