পাহাড়ে কফি চাষে আগ্রহ বাড়ছে অনেকের

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৯ পিএম

সময়ের সঙ্গে সঙ্গে পাহাড়ে জনপ্রিয় হয়ে উঠছে কফির চাষ। যার বীজ থেকেইতৈরি হয় জনপ্রিয় পানীয় কফি থেকে শুরু করে নানা পদের সুস্বাদু খাবার।

বর্তমানে বান্দরবানের পাহাড়ে আবাদ হচ্ছে বিদেশি এরাবিকা ও রোবস্টাজাতের কফি। কৃষি বিশেষজ্ঞরা জানান, পাহাড়ের আবহাওয়া ও মাটি এই কফি চাষের উপযোগী।

কফি পানীয় হিসেবে বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশেও কফি এখন জনপ্রিয়পানীয়। শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে কফির জনপ্রিয়তা।

এদেশে যে কফি পাওয়া যায় তার বেশিরভাগ আমদানি করা। তবে আশার কথা, পার্বত্যাঞ্চলেচাষ হচ্ছে কফি। এর আবাদে ইতোমধ্যেই বান্দরবানের চাষিরা সফলতা পেয়েছেন।

চারা রোপনের দুই বছর থেকে ফলন দেয় কফি। তৃতীয় বছর দেয়া শুরু হয় ফল।একটি কফি গাজ সাধারণত ৭০ থেকে ৬০ বছর বাঁচে।

কফি গাছে ফুল আসে জানুয়ারিতে। সপ্তাহান্তেই ফলে পরিণত হয়। নভেম্বরেফল পাকে। ফল সংগ্রহ করে প্রক্রিয়াজাত করতে হয়।

বান্দরবানের বিভিন্ন পাহাড় জুড়ে ছোট ছোট কফি গাছে এখন ফল এসেছে।চেরি বলে পরিচিত এই পাকা কফি ফল রোদে শুকিয়ে বীজ থেকে কফির পর্যায়ে আসতে লাগবে ১০-১৫দিন।

বান্দরবানের রুমা উপজেলায় ২০১০ সাল থেকে পরীক্ষামূলক ভাবে কৃষি সম্প্রসারণঅধিদপ্তরের উদ্যোগে কফি চাষ শুরু হয়।

পাহাড়ের আবহাওয়া আর মাটি কফি চাষের উপযোগী হওয়ায় এখন অনেকেই বাণিজ্যিকভাবেঝুঁকছেন কফি চাষে, পাচ্ছেন সফলতাও। এক যুগে কফি চাষীর সংখ্যা এখন ৫৮৬ জন।

কফি চাষীরা জানান, শুস্ক মৌসুমে পর্যাপ্ত পানি পেলে এ কফির চারার সঠিকযত্ন নেয়া যায় আর এতে ফলন ভালো হয়, দাম পাওয়া যায় বেশি। 

শুধু রুমা নয়, এরিমধ্যে জেলার চিম্বুক পাহাড়, লাইমি পাড়া, ফারুক পাড়া,কুহালং, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়িসহ জেলার বিভিন্ন স্থানে কফি চাষের প্রস্তুতি নিচ্ছেনঅনেকেই।

বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক জানান, কফি চাষ বাড়াতেকৃষকদের চারা, সার ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

শুকানোর পর প্রতি কেজি কফি ৩২০-৩৫০ টাকা পর্যন্ত বিক্রি হয় আর এতেকৃষকরা ভালোই লাভবান হন।

তিনি জানান, বলছেন পার্বত্য বান্দরবানের মাটি ও জলবায়ু কফি চাষের জন্যউপযোগী হওয়ায় আরো বেশি পরিমান উন্নত জাতের কফি চাষ সম্ভব।

জেলাতে এ বছর ১৪৫ হেক্টর জমিতে কফি উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে৩০ মেক্ট্রিক টন। গত বছরই বান্দরবানে কফির উৎপাদন হয়েছে ২২ মেক্ট্রিক টন।


একাত্তর/এসএ

টেকনাফের গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৩৯ জন উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করা হয়।
নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। 
আদিবাসী, উপজাতি নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী; পার্বত্য শান্তি চুক্তির পরও গেলো দেড় যুগেও পাহাড়ি জাতিগোষ্ঠীর পরিচয়ের বিতর্কটাই শেষ হয়নি।
খরচ ও রোগ বালাই কম এবং তেমন পরিচর্যার প্রয়োজন না থাকায় ঝালকাঠিতে বাড়ছে তিল চাষ। স্থানীয় বাজারসহ সারাদেশে তিলের ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পাওয়া যায়।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর