তিলের আবাদ বাড়িয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন চাষিদের

আপডেট : ২৬ মে ২০২৪, ০৩:৫৬ পিএম

খরচ ও রোগ বালাই কম এবং তেমন পরিচর্যার প্রয়োজন না থাকায় ঝালকাঠিতে বাড়ছে তিল চাষ। স্থানীয় বাজারসহ সারাদেশে তিলের ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পাওয়া যায়। এছাড়া অন্যান্য ফসল চাষের তুলনায় তিন গুন লাভজনক হওয়ার দিন দিন তিল চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা।

ঝালকাঠি জেলায় দিন দিন বাড়ছে তিল চাষ। স্থানীয় জাত ছাড়াও বারি তিল-২, বারি তিল-৪ এবং বিনা তিল-৩ চাষ করে সফল হচ্ছেন চাষিরা। বীজ বপনের পরে মাত্র তিন মাসের মধ্যেই ফসল তুলতে পারেন তারা।

তিল চাষে অন্যান্য ফসলের মতো তেমন ঝামেলা নেই। রোগ বালাই কম হয়, তাই খুব একটা কীটনাশক ছিটাতে হয় না, দিতে হয় না কোন রাসায়নিক সার।

স্থানীয় বাজারসহ সারাদেশে রয়েছে তিলের ব্যাপক চাহিদা। তাই এর আবাদ বাড়িয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছেন চাষিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, তিল চাষে ভাল ফলনের লক্ষ্যে কৃষি বিভাগ থেকে প্রদর্শনী জমির পাশাপাশি চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হয়। আগামীতে তিল চাষ আরো বাড়বে বলে আশাবাদী কৃষি বিভাগ।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মনিরুল ইসলাম বলেন, ফলন যেন বৃদ্ধি পায়, এ লক্ষ্যে আধুনিক উচ্চ ফলনশীল তিলের জাত সম্প্রসারণে এ বছর আমরা প্রদর্শনী কার্যক্রম গ্রহণ করেছি। এবং কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। কীভাবে তিল চাষ করে ভালো ফলন পাওয়া যায় সে পরামর্শ দেয়া হচ্ছে।

চলতি মৌসুমে ঝালকাঠি জেলায় ৩৯২ হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে। সারাদেশে এর চাষ সম্প্রসারিত হলে ভোজ্য তেলের ঘাটতি ও চাহিদা মেটানো সম্ভব বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা।

আরবিএস
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর