বেশি লাভ হওয়ায় বোরো চাষে ঝুঁকছেন পাহাড়ের চাষিরা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৬ পিএম

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো চাষ হচ্ছে বোরো ধান। চাষে পরিবারের সদস্যদের অংশগ্রহণ ও গ্রামের ঝিরি থেকে পানি আসায় ধান চাষে লাভবান হচ্ছেন এখানকার চাষিরা। ফলে অন্যান্য ফসলের পাশাপাশি ধান চাষে ঝুঁকছেন আরও বেশি সংখ্যক মানুষ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বগাছড়ি, ঘিলাছড়িসহ বেশ কয়েকটি গ্রামে কৃষকেরা মৌসুমের দ্বিতীয়বারের মতো ধানের সেচ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি তারা টমেটো, সরিষাসহ বিভিন্ন ধরণের শাক-সবজির চারা রোপণ ও সার তৈরির কাজও করছেন তারা।

চাষি বিধান চাকমা জানান, এবারের বোরো ধান চাষে প্রথম মৌসুমে মন প্রতি দুই হাজার থেকে আড়াই হাজার টাকা করে চাল বিক্রি করতে পেরেছি। এছাড়া, ধান থেকে আসা কুড়া মন প্রতি ৫০০-৬০০ টাকায় বিক্রি সম্ভব হচ্ছে । এখন পরবর্তী ফসল চাষাবাদের জন্য জমিতে আবার এই ধান লাগিয়েছি, সৃষ্টি কর্তার দয়ায় এবারও ভালো লাভবান হবো বলে আমি আশাবাদী। 

আরও পড়ুন: প্রতি বছর ক্যান্সারের কাছে হার মানছে লক্ষাধিক মানুষ

নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা টিপু সুলতান জানান, এই উপজেলার মাটি উর্বর হওয়ায় ধান চাষে অনেক লাভজনক। ভালো আয় করছেন চাষিরা। গেলো বছর উপজেলায় ৫০০ হেক্টর জমিতে এই ধানের চাষ  হয়েছিলো, এবারও আমাদের ধারণা ছিলো ৫০০ হেক্টর জমিতে ধান চাষ হবে। তবে দেখা যাচ্ছে প্রায় ৭০০ থেকে ৮০০ হেক্টর  জমিতে এবার এই বোরো ধানের চাষ হচ্ছে। ফলন বেশি এবং লাভজনক আয়ের কারণেই এই বোরো ধানের চাষে চাষিদের আগ্রহ দেখা যাচ্ছে।


একাত্তর/আরবিএস 

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জসহ দেশের হাওর অঞ্চলের কৃষকদের ওপর নেমে এসেছে প্রকৃতির নির্মম পরিহাস। বছরের একমাত্র সম্বল বোরো ফসল চোখের সামনে তলিয়ে যেতে দেখে দিশেহারা হাজারো কৃষক পরিবার। আগাম অতিবৃষ্টি, উজান...
‎কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বোরো ধান কাটার উৎসব চলছিল পুরোদমে। কিন্তু সেই আনন্দে হঠাৎই ছন্দপতন ঘটিয়েছে টানা অতিবৃষ্টি।
টেকনাফের গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৩৯ জন উদ্ধার এবং দুই পাচারকারীকে আটক করা হয়।
নওগাঁয় জাতভেদে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর