রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৬ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মড়হ গ্ৰামে রাস্তা নির্মাণের সময় বাধা দেওয়ায় অযিউল্লাহ (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অযিউল্লাহ মড়হ পশ্চিম পাড়ার মৃত আব্দুল মুনাফের ছেলে।

স্থানীয় বাসিন্দা হুমায়ুন ক‌বির মা‌নিক জানায়, মড়হ গ্রামের একটি সড়কের সম্প্রসারণ কাজ সম্প্রতি শুরু হয়। সম্প্রসারণের সময় ভূমি অধিগ্রহণ ছাড়া নিজের জমির ওপর রাস্তা করা হয় বলে অভিযোগ করেন অযিউল্লাহ। এ নিয়ে বিষয়টি মীমাংসার জন্য মড়হ পশ্চিম পাড়ায় লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরী তার দলবল নিয়ে আসেন। 

হুমায়ুন ক‌বির আরও বলেন, এ সময় অযিউল্লাহকে ডেকে নেন চেয়ারম্যান। চেয়ারম্যান তাকে জায়গাটি ছেড়ে দিতে বলেন। অযিউল্লাহ এতে রাজি না হওয়ায় চেয়ারম্যানের লোকজন তাকে বেদম মারধর করেন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

আরও পড়ুন: লতার শেষকৃত্যে শাহরুখ কি সত্যিই থুতু ছিটিয়েছেন?

এ বিষয়ে জানতে লক্ষণপুরের চেয়ারম্যান মইন উদ্দিন চৌধুরীর মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল করিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/আরবিএস  

বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
অ্যালেকজান্ডার ইসাকের ৯ মিনিটের সেই ঝোড়ো তাণ্ডবে ইপসউইচ টাউনকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর