সুপেয় পানি ও সুয়ারেজ সমস্যা সমাধানে উদ্যোগ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৪ পিএম

প্রতিটি মানুষের মাঝেই আছে নানা সম্ভাবনা, আছে অফুরান ক্ষমতা। শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আইসিটি বিভাগে এমন মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। 

আইসিটি বিভাগের আয়োজনে 'কুমিল্লা বিভাগীয় স্টার্টআপ ইনকিবেউশন' এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীসহ আরও অনেকে। এসময় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, 

প্রতিযোগিতার বিশ্বে নিজেদের সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে টিকে থাকতে হবে। এ লক্ষ্যে গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আইসিটি ও মানবসম্পদসহ নতুন নতুন সম্ভাবনার ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি। 

মন্ত্রী বলেন, কুমিল্লায় ইতোমধ্যে বেশ কয়েকটি বড় প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও, কুমিল্লা জেলায় সুপেয় পানি ও সুয়ারেজ সমস্যা সমাধানে কুমিল্লা ওয়াসা প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয়া হবে।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। 

উল্লেখ্য, উদ্ভাবন সহায়ক ইকোসিস্টেম ও উদ্যোক্তা সংস্কৃতি তৈরি, তরুণ উদ্ভাবকদের সক্ষমতা বৃদ্ধি, প্রান্তিক পর্যায়ের তরুণদের মাঝে ব্যাপকভাবে উদ্ভাবনী ধারণাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আইসিটি বিভাগের আওতায় ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প’ তথা ‘আইডিয়া’ প্রকল্প কাজ করে যাচ্ছে।

প্রকল্পের আওতায় কুমিল্লা ও এর আশপাশের জেলাগুলোর স্টার্টআপদের জন্য আগামী তিন দিনব্যাপী নিবিড় প্রশিক্ষণের আয়োজন চলছে। 

একাত্তর/ এনএ

সেলিমুজ্জামান সেলিম বলেন, কাশিয়ানী ও মুকসুদপুর উন্নয়ন প্রশ্নে কোনো দল নাই, মত নাই, বিভাজন নাই। এখানে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার।
নওগাঁর রাণীনগরের সর্বরামপুর-ভবানীপুর চৌতাপাড়া নামক স্থানে রতনডারি খালের মাঝখানে প্রায় ছয় বছর যাবত দাঁড়িয়ে আছে ব্রিজের দুটি পিলার। বরাদ্দের প্রায় ১৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে তৈরি ব্রিজের এ দুটি পিলার...
পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, একদিকে উন্নয়নের জয়গান, অন্যদিকে শুরু হয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্র। বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, জনগণের আস্থা অর্জনে ব্যর্থ এমনকি...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর