উন্নয়ন প্রশ্নে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান সেলিমুজ্জামানের

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১১:১৯ পিএম

ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের আহ্বান জানিয়ে গোপালগঞ্জ-০১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, কাশিয়ানী ও মুকসুদপুর উন্নয়ন প্রশ্নে কোনো দল নাই, মত নাই, বিভাজন নাই। এখানে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ হোক কাশিয়ানী ও মুকসুদপুরের দল-মতনির্বিশেষে সকলের ঐক্যের প্রতীক। কেননা ধানের শীষ হলো উন্নয়ন, গণতন্ত্র ও ঐক্যের প্রতীক।

শনিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নে বড় ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে গণতন্ত্রের বিরুদ্ধে, ষড়যন্ত্র চলছে বিএনপি ও ধানের শীষ নিয়ে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

এ সময় তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সংসদ নির্বাচন অন্যান্য নির্বাচন থেকে, বিগত দিনে যে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন থেকে অনেক ভিন্ন নির্বাচন হবে। আমরা ২০০৮ সালের নির্বাচনে দেখেছি মঈনুদ্দিন-ফখরুদ্দিনের একটি সাজানো নির্বাচন, ২০১৪ সালে দেখেছি ১৫৩টি বিনা ভোটে জয়ী হয়ে একটি দল ক্ষমতা গ্রহণ করেছিল, ২০১৮ সালে দেখেছি দিনের ভোট রাতে হয়েছিল, ২০২৪ সালে দেখেছি আমি-ডামি নির্বাচন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি কিন্তু এই নির্বাচনের মতো আর হবে না। এজন্য আমি বিএনপি নেতাকর্মীদের বলতে চাই, আগামী নির্বাচন এ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমরা যারা একটি সরকারের নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা প্রতিশোধে বিশ্বাসী না, এজন্য আমি আমার কাশিয়ানী মুকসুদপুর ভোটারদের বলবো, এই এলাকার শান্ত পরিবেশকে যারা অশান্ত করতে চায় তাদের ব্যাপারে আপনাদের সজাগ থাকবে হবে, আমি সবসময় সম্প্রীতির রাজনীতি করি, আমি কখনোই কোনো দাঙ্গা-হাঙ্গামার রাজনীতিতে বিশ্বাসী না।

আরবিএস
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর