ব্যর্থ বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে: এনামুল

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৯:১৪ পিএম

পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, একদিকে উন্নয়নের জয়গান, অন্যদিকে শুরু হয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্র। বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, জনগণের আস্থা অর্জনে ব্যর্থ এমনকি রাজপথ দখলে রাখতেও ব্যর্থ। 

সবদিক দিয়ে ব্যর্থ বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে উল্লেখ করে  মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারেও আছে, রাজপথেও আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন আছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন কমিশনের অধীনেই হবে এবং সেই নির্বাচনে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগই ক্ষমতায় আসবে।

বুধবার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপ-মন্ত্রী এসব কথা বলেন।

উপ-মন্ত্রী বলেন, বিএনপি যতই ষড়যন্ত্র ও চক্রান্ত করুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশকে থামিয়ে রাখা যাবে না। বিএনপির মির্জা ফখরুলরা যতই ঐক্যজোট করার কথা বলুক না কেন তাদের দলের নেতা কর্মীরাই তাদের ঐক্যের সঙ্গে নেই। বিএনপি আজ জনবিচ্ছিন্ন দল। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভীত তৈরি করে দিয়েছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, এবং সারা বিশ্বে প্রশংসিত। 

তিনি বলেন, প্রতিযোগিতা থাকতে পারে। কিন্তু কর্মীরা হলো বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রাণ। প্রতিযোগিতা না থাকলে জড়াবস্থার সৃষ্টি হয়। তবে প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয় সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান মন্ত্রী। 

একাত্তর/ এনএ
সেলিমুজ্জামান সেলিম বলেন, কাশিয়ানী ও মুকসুদপুর উন্নয়ন প্রশ্নে কোনো দল নাই, মত নাই, বিভাজন নাই। এখানে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার।
বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত ফ্যাসিবাদী ছিল, তারা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। ফ্যাসিস্ট সরকারের যারা যেখান থেকে নানা রকম ষড়যন্ত্র করুক না কেন, আমরা দেশের...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, খুনিরা নতুন করে ফিরে আসার ষড়যন্ত্র করছে। যারা শেখ হাসিনাসহ খুনিদের পুনর্বাসন করতে চায়,...
ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আওয়ামী লীগ সরকারের পতন হলেও এখনো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী। 
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর