বিয়ের পাঁচ মাসের মাথায় যৌতুকের বলি মীম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫৯ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকলোভী স্বামী ও শাশুড়ির ধারাবাহিক নির্যাতন সইতে না পেরে মীম খাতুন (১৯) নামের এক গৃহবধূ বিয়ের পাঁচ মাসের মাথায় কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে তাড়াশ পৌর সদরের প্রফেসর পাড়া মহল্লায় ঘটনাটি ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বাবা কলেজ শিক্ষক মো. কামরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তাড়াশ পৌর সদরের প্রফেসর পাড়া মহল্লার বাসিন্দা কামরুজ্জামানের মেয়ে মীমের সাথে উপজেলার বারুহাঁস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে মওলানা জাকির হোসেনের (২৫) পারিবারিকভাবে বিয়ে হয়। 

বিয়ের সময় মেয়ের বাবা যৌতুকের কিছু টাকা ও স্বর্ণালংকার দিলেও কিছু টাকা ও স্বর্ণালংকার বাকী রাখেন।

আর এ কারণে বিয়ের পর থেকেই যৌতুকলোভী স্বামী ও তার বাবা-মা জন্য মীমকে নিয়মিত মারধর করতেন। এরই এক পর্যায়ে গত শনিবার দুপুরে স্বামী ও শাশুড়ি পুনরায় যৌতুকের জন্য মীমকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। 

আরও পড়ুন: বাঘাইছড়িতে সাবেক ইউপিডিএফ সদস্য অপহৃত

পরে গৃহবধূ মীম বাবার বাড়িতে চলে আসেন এবং কীটনাশক পান করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। 

পরিবারের লোকজন মীমকে উদ্ধার করে প্রথমে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। আর সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টার দিকে মীমের মৃত্যু হয়। 

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, বিষয়টি শুনেছি। তবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়ার বিষয়টি এখন বগুড়া সদর থানা পুলিশ ব্যবস্থা নেবেন।


একাত্তর/এসজে

শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
নারায়ণগঞ্জে রূপগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে শিকলে বেঁধে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সৈকতকে গ্রেপ্তার করেছি পুলিশ। 
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর