ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত আটক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৫ এএম

নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের মোর্শেদ আলম কমপ্লেক্স থেকে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার মুরাদ নগরের কামেল্লা গ্রামের খালেক মিয়ার ছেলে আমির হোসেন (৩০), চাঁদপুরের কচুয়ার হাতির বন্ধ গ্রামের জামাল মিয়ার ছেলে মো.সজিব (২৫) ও নরসিংদীর রায়পুরার চর মতিনগর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে রুবেল শেখ (২৬)।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একদল ডাকাত রোববার রাত সাড়ে ৯টার দিকে চৌমুহনী বাজারের মোর্শেদ কমপ্লেক্সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। 

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দরজা কাটার যন্ত্র, ছোরা ও তালা ভাঙ্গার যন্ত্র জব্দ করা হয়। আসামিদের সোমবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

আরও পড়ুন: ভালোবাসা দিবসে ফুল কিনতে গিয়ে প্রাণ গেলো যুবকের

স্থানীয় একজন ব্যবসায়ী জানান, ডাকাতদলের সদস্য কয়েকদিন চৌমুহনীর হক শপিং মার্কেটেও ঘোরাফেরা করতে দেখা যায়। রোববার রাত ৯টার দিকে মোরশেদ আলম কমপ্লেক্সও তাদের ঘোরাফেরা করতে দেখা যায় এবং তাদের গতিবিধি নিয়ে সন্দেহ হয়।

রাত ৯টার দিকে মোরশেদ আলম কমপ্লেক্সের ব্যবসায়ীরা আস্তে আস্তে দোকানপাট বন্ধ করতে লাগলে তারা কৌশলে উপরের দিকে মোবাইল বিক্রির তলার চলে যায়। পরে তাদের আটক করে পুলিশে খবর দেয়া হয়।

ব্যবসায়ীরা আরো জানান, গত কয়েক সপ্তাহ আগে ডালিয়া সুপার মার্কেটের বাইরে শাটারে তালা দেয়া থাকলে মার্কেটের ভেতর দিয়ে তালা ভেঙ্গে একটি মোবাইল দোকান থেকে কয়েক লাখ টাকার দামি মোবাইল সেট নিয়ে যায় এরকম ডাকাতদলের সদস্যরা।


একাত্তর/এসজে


মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আগের সরকারের আমলে নেওয়া প্রায় এক হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা যাচাই এবং সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে বর্তমান সরকার পৃথকভাবে প্রতিটি প্রকল্প মূল্যায়ন করছে বলে জানিয়েছেন...
নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছেই অবস্থিত সত্য নিকেতন এলাকায় ধসে পড়া ছয়তলা পেয়িং গেস্ট (পিজি) ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু শিক্ষার্থী। উদ্ধারকাজের সময় কংক্রিটের স্ল্যাব ও ভারী...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ ক্যাম্পাসের অতিপরিচিত ছাত্রাবাস এলাকা 'সত্য নিকেতনে' একটি ছয়তলা ভবন হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক বিপর্যয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর