ডাস্টবিন থেকে নবজাতককে হাসপাতালে ভর্তি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৬ এএম

লালমনিরহাট পৌরসভা এলাকার ময়লার স্তূপ থেকে এক নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে সদর থানার এসআই রফিকুল ইসলাম জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি এলাকর একটি ময়লার স্তূপ থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নবজাতককে উদ্ধার করা এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিমে এলএসডি গোডাউনের পাশে কালিবাড়ি এলাকার একটি ডাস্টবিনে শিশুটি পড়ে ছিল। আমরা নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠায়। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যায় আছে।

আরও পড়ুন: শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে বৃদ্ধের কারাদণ্ড

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ নেওয়াজ মোরশেদ জানান, সকালের দিকে থানা পুলিশ নবজাতকটি নিয়ে আসলে আমরা শিশুটিকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করে নেই। শিশুটির চিকিৎসা চলছে, বর্তমানে সে সুস্থ আছে। নবজাতকের বয়স একদিন হবে।

এদিকে হাসপাতালের এক কর্মী নাম না বলার শর্তে জানান, রাত একটার দিকে একজন সন্তানসম্ভবা নারী হাসপাতালে ভর্তি হয়। জরুরী বিভাগে পেট ব্যাথার কথা বলে ওই নারীকে ভর্তি করা হয়। পরে হাসপাতালের কাউকে কিছু না বলে ভোরেই তারা হাসপাতাল ত্যাগ করেন। ধারণা করা হচ্ছে তারাই নবজাতকটিকে ডাস্টবিনে ফেলে রেখে গেছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, থানার মোবাইল টিম সকালে নবজাতককে উদ্ধার করেছে বিষয়টি আমি জানি। বর্তমানে শিশুটি সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। আমরা চেষ্টা করছি নবজাতকের পরিচয় জানার। পরবর্তী সময়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যদিও অনেকেই নবজাতক শিশুটিকে দত্তক নেয়ার জন্য বলছে।


একাত্তর/টিএ

লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দ্বার খুলে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর এই প্রকল্পের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর