শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে বৃদ্ধের কারাদণ্ড

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৭ পিএম

রাঙ্গামাটিতে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ও নির্যাতনের দায়ে ষাটোর্ধ্ব বৃদ্ধ শহীদ মল্লিককে আট বছরের কারাদন্ড ও তিন লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস ই এম ইসমাইল হোসেন এই মামলার রায় প্রদান করে।

একই মামলায় ডিএনএ আলামত গ্রহণে গাফিলতির দায়ে সিআইডির ডিএনএ পরীক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি গ্রামের দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ভুক্তভোগী শিক্ষার্থী আসামি শহীদ মল্লিকের মুদি দোকানে ঘরের পণ্য কিনতে গেলে ধর্ষণ চেষ্টা ও নির্যাতনের শিকার হয়।

আরও পড়ুন: টিকটকারদের হামলায় চোখ হারাতে বসেছেন গৃহিণী

পরে মেয়ের বাবা নানিয়ারচর থানায় মামলা দায়েরের পর দেড় বছরের মধ্যে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রাঙ্গামাটির জেলা ও দায়রা জজ আদালত এই রায় প্রদান করেন।

রাঙ্গামাটি জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম বলেন, শহীদ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আট বছরের কারাদন্ড এবং তিন লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। অর্থদন্ড থেকে প্রাপ্ত টাকা বাদির পরিবারকে দেয়া হবে।

আসামি আগামী ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে সম্পত্তি ক্রোক করে প্রাপ্ত অর্থ বাদিকে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া মামলায় ব্যবহারযোগ্য আলামতের ডিএনএ পরীক্ষায় গাফিলতির কারণে সিআইডির ফরেনসিক ল্যাবরেটরি বিভাগের ডিএনএ পরীক্ষক সৌরভ দে সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে আদালত।


একাত্তর/টিএ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
তীব্র খরা আর অনাবৃষ্টিতে দ্রুত শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। ফলে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র ‘কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে’ চরম বিপর্যয় দেখা দিয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর