হিন্দু সম্প্রদায়কে চিঠি দিয়ে ইসলামি দাওয়াতের ঘটনায় উৎকণ্ঠা

আপডেট : ২১ মার্চ ২০২১, ০৭:১৯ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলার দুইটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের ৫০টি বাড়িতে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানিয়ে বেনামে চিঠি দেয়া হয়েছে। শুক্রবার রাতে রেখে যাওয়া চিঠিগুলো পেয়ে অনেকের মাঝেই উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়। এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ। আটক করা হয়েছে তিন জনকে।

একই সাথে বেনামি চিঠি পাঠানোর পেছনে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে কী ব্যবস্থা নেয়া হয়েছে, পুলিশের কাছে জানতে চেয়েছে আদালত।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ২৩ মার্চের মধ্যে এ বিষয়ে আদালতে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন মাগুরার শ্রীপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা নাসরীন।

শুক্রবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণের জন্য শ্রীপুরের চরগোয়ালদহ ও মালাইনগর গ্রামের হিন্দু সম্প্রদায়ের ৫০টি বাড়িতে চিঠি দেয়া হয়। গ্রামবাসীরা বলছেন, তাদের কেন এই রকম চিঠি দেয়া হলো সেটা বুঝতে পারছেন না।

তারা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার পর পাঞ্জাবি পরা কয়েকজন ব্যক্তি মোটর সাইকেলে হেলমেট পরা অবস্থায় বিভিন্ন বাড়িতে আসেন। তারা মালিকের নামে খামে ভরা ওই চিঠিগুলো বাড়ির সদস্যদের হাতে দিয়ে দ্রুত এলাকা ছেড়ে চলে যান। যাদের কাউকেই এলাকাবাসী আগে দেখেননি।

শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর জানান, চৌগাছি, গোয়ালদাহ ও মালাইনগর গ্রাম এলাকায় ৫০ জন হিন্দু ব্যক্তিকে চিঠি দেয়া হয়েছে। এসব চিঠি পাওয়ার পর এক ধরণের উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে সেখানে হিন্দু জনগোষ্ঠির মধ্যে। কবীর বলেন, এরিমধ্যে তারা তিনটি গ্রামে সতর্ক অবস্থান নেয়া হয়েছে।

নিরাপত্তার জন্য স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এলাকা পরিদর্শন করেছেন। এ সময় কোন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য  প্রশাসনকে সজাগ থাকতে বলেন তিনি। সেসাথে গ্রামবাসীকে আশ্বস্ত করে বলেছেন, এই ঘটনায় ভয়ের কিছু নেই। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ বলেন, ‘চিঠি বিতরণ যারা করেছে, তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরা হলেন, ইউসুফ, কুরবান, হাবিবুর রহমান’। তিনি জানান, জানান, যারা চিঠি বিতরণ করেছে তারা ইয়াকুব নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি ছোট মাদ্রাসা পরিচালনা করতেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা তাদের ভাষায় 'ঈমানী দায়িত্ব' পালনের অংশ হিসেবে ১০০ জন অমুসলিমকে ইসলামের দাওয়াত দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এর জন্য তারা তিন জন করে ২১ জনের মোট ৭টি দল গঠন করেন, যারা চিঠি বিতরণের কাজ করবে। মোট দুই পাতার এই চিঠিতে কুরআনের বিভিন্ন আয়াত হাতে লিখে কপি করে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

চিঠিটি বেনামী এবং কারা পাঠিয়েছেন তাদের কোন নাম উল্লেখ করা নেই। তবে চিঠির শুরুতে লেখা রয়েছে, "মুসলিম জামাতের পক্ষ থেকে"। এটির পর বিভিন্ন প্রাপকের নাম উল্লেখ করা হয়েছে। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী বলে জানান শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।


নড়াইলের দিঘলিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর-দোকানপাট ভাঙচুর, লুটপাট ও মন্দিরে হামলা এবং আগুনের ঘটনায় গ্রেপ্তার এক যুবকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে নড়াইল...
নির্বাচন এলেই স্বাধীনতাবিরোধী চক্র সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করে বলে অভিযোগ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। নড়াইলে হিন্দু সম্প্রদায়ের পুড়িয়ে দেয়া বাড়ি দেখতে গিয়ে তিনি একথা...
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনায় নতুন করে ৪৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৯ জানুয়ারি) সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম...
পথসভায় সাম্প্রদায়িক ও আপত্তিকর বক্তব্য
জয়পুরহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সভায় সাম্প্রদায়িক ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এক কর্মী ও স্থানীয় এক জামায়াত কর্মীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করা...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর