দিঘলিয়ায় দিনভর একের পর এক পরিদর্শন দল

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০৯:১৭ পিএম

নির্বাচন এলেই স্বাধীনতাবিরোধী চক্র সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করে বলে অভিযোগ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। নড়াইলে হিন্দু সম্প্রদায়ের পুড়িয়ে দেয়া বাড়ি দেখতে গিয়ে তিনি একথা বলেন। 

এদিকে, দিঘলীয়ায় মন্দির ও বাড়িতে হামলার অভিযোগে রোমান মোল্লা নামে আরেক যুবককে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। 

মঙ্গলবার সকাল থেকেই ব্যস্ত ছিলো নড়াইল প্রশাসন। সকালে বাম গণতান্ত্রিক জোট ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর স্থানীয়দের সাথে কথা বলেন।

image

 

দুপুরে ঘটনাস্থলে আসেন ধর্ম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সাথে ছিলেন সনাতন ধর্মের নেতরা। এ সময় তিনি ঘটনা সম্পর্কে বিস্তারিত শুনেন এবং কথা বলেন স্থানীয়দের সঙ্গে। 

পরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে স্বাধীনতাবিরোধী চক্র ষড়যন্ত্র করছে। সম্প্রীতি বিনষ্টের অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, স্বাধীনতাবিরোধী ওই চক্র দেশের ভাবমূর্তি নষ্ট করতে আগুন ও হামলাসহ নানা অরাজকতা সৃষ্টি করে দেশকে সবসময় অস্থিতিশীল পরিবেশে রাখতে চায়।

ক্ষতিগ্রস্ত পরিবার ও মন্দিরের পুরোহিতদের উদ্দেশ্যে ধর্ম প্রতিমন্ত্রী বলেন,আপনাদের ভয় পাবার কোন কারণ নেই। সরকার আপনাদের পাশে আছে। 

image


এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে সেসব গোষ্ঠী জড়িত ছিলো আজ তারাই শেখ হাসিনার সরকারকে বেকায়দায় ফেলতে  চায়।

তিনি আরও বলেন, মহল বিশেষ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এদেশকে সাম্প্রদায়িক দেশে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

আরও পড়ুন: লোডশেডিং নিয়ে শহর ও গ্রামে চলছে বৈষম্য

এরপর, বিকেল সাড়ে ৫টায় মন্ত্রী, সংসদ সদস্যদের উপস্থিতিতে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এদিকে, নড়াইলের লোহাগড়া দিঘলিয়া ভাঙচুর মামলায় রোমান মোল্লা নামে এক যুবককে গ্রেফতারের পর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 


একাত্তর/এসি

নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর