পথসভায় সাম্প্রদায়িক ও আপত্তিকর বক্তব্য

‘নৌকায় ভোট দিলে নিজের স্ত্রীর মাথায় সিঁদুর পড়াতে হবে’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১:১৮ পিএম

জয়পুরহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সভায় সাম্প্রদায়িক ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর এক কর্মী ও স্থানীয় এক জামায়াত কর্মীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

অভিযুক্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার মালইপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে স্থানীয় জামায়াত নেতা আবু জাফর (৩৬) ও  ছিট দিওর গ্রামের আবুল কালাম সোনার (৬০)। গ্রেপ্তার হয়েছেন আবু জাফর।

এর আগে গতকাল বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে ভাদসা উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হায়দার আলীর পক্ষে ওই পথসভার আয়োজন করা হয়। সেখানে আপত্তিকর বক্তব্য দেন জাফর ও কালাম। 

পরে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর)  জয়পুরহাট পৌর আওয়ামী লীগের নেতা মাহমুদ হিমু বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই দুইজনের নামসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন। 

image


স্থানীয়রা জানান, হায়দার আলীর পথসভায় সাম্প্রদায়িক ও আপত্তিকর বক্তব্য দেন। একজন বক্তা বলেন, নৌকায় ভোট দিলে নিজের স্ত্রীর মাথায় সিঁদুর পড়াতে হবে এবং নৌকার বিদ্রোহী প্রার্থীর সভায় জামায়াতে ইসলামীর কর্মী ভাষণ দেন। এমন সব বক্তব্য শোনার পর  আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

আরও পড়ুন: ইসি গঠনে সংলাপ: রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলো আরও চার দল

তবে চেয়ারম্যান প্রার্থী হায়দার আলী দাবি, আওয়ামী লীগের দলীয় প্রার্থীর লোকজন তার নির্বাচনী পথসভায় দেওয়া বক্তব্য আংশিক ও বিকৃত আকারে প্রকাশ করেছে।

জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা বলেন, অভিযোগ পেয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।


একাত্তর/এসি

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর