নড়াইলে হিন্দুদের ওপর হামলা আগুনের ঘটনায় ‍যুবক রিমান্ডে

আপডেট : ১৯ জুলাই ২০২২, ১০:৩৭ পিএম

নড়াইলের দিঘলিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর-দোকানপাট ভাঙচুর, লুটপাট ও মন্দিরে হামলা এবং আগুনের ঘটনায় গ্রেপ্তার এক যুবকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে নড়াইল সিনিয়র জুড়িশিয়াল  ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আমলি আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করা হয়। 

ওই যুবকের নাম রোমান মোল্লা। তার বাড়ি কুমড়ী গ্রামে। সে দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ জুলাই) ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে ইসলাম ধর্ম অবমাননার ‘কথিত অভিযোগ’ তুলে নড়াইলের লোহাগড়ার দিঘলিয়ায় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি, দোকান, মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার রাতে লোহাগড়া থানার এসআই মাকরুফ রহমান বাদি হয়ে আড়াইশ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। রোববার অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে বাড়িঘর- দোকান-মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ, নিরাপত্তার আশ্বাসেও আতঙ্ক কাটছে না সেখানকার হিন্দুদের। অনেকে এখনও এলাকাছাড়া। বিশেষ করে অনেক নারী এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও হামলার শিকার মন্দির মেরামতের কাজ শুরু করেছেন ভুক্তভোগীরা।

image


স্থানীয়রা জানান, দিঘলিয়া গ্রামে প্রায় তিন শতাধিক পরিবার বাস করে। এর মধ্যে বাজারের পাশেই সাহাপাড়ায় শতাধিক হিন্দু পরিবার যুগের পর যুগ ধরে বসবাস করে এলেও কোনোদিন তারা এ ধরনের ঘটনার মুখোমুখি হননি। কিন্তু শুক্রবারের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তাদের মধ্যে ভীতি ও আতঙ্কের জন্ম দিয়েছে।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফিও আক্ষেপ করে ফেসবুকে লিখেছেন, ‘ছেলেবেলা থেকে যে নড়াইলকে দেখে এসেছি, যে নড়াইলকে নিয়ে আমরা গর্ব করি, সেই নড়াইলের সঙ্গে এই নড়াইলকে আমি মেলাতে পারছি না।’

অপরদিকে মঙ্গলবার (১৯ জুলাই) সকাল থেকেই ব্যস্ত ছিলো নড়াইল প্রশাসন। সকালে বাম গণতান্ত্রিক জোট ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

দুপুরে ঘটনাস্থলে আসেন ধর্ম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সাথে ছিলেন সনাতন ধর্মের নেতরা। এ সময় তিনি ঘটনা সম্পর্কে বিস্তারিত শুনেন এবং কথা বলেন স্থানীয়দের সঙ্গে। 


একাত্তর/এসি

নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর