কুষ্টিয়া আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৬ পিএম

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগের এক নেতা খুন হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডীপুর পুঠিমারী বিলের চরে এ হামলার ঘটনা ঘটে।

নিহতের নাম সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫০)। তিনি চাঁদগ্রামের ওমর আলীর ছেলে। সিদ্দিক ওই ইউনিয়নের তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনায় আহতরা হলেন, একই এলাকার ইউনুস আলী (৪৫), আব্দুল খালেক (৩৫), বাদশা মণ্ডল (৩০), কুব্বাত আলী (৩৬), রানা মণ্ডল (৩০), সুমন আলী (৩০)। এর মধ্যে ইউনুস, বাদশা ও রানা গুলিবিদ্ধ।

image


স্থানীয়রা জানান, সাম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ভোটকেন্দ্র গোলোযোগ সৃষ্টি হয়। তারপর থেকেই দফায় দফায় হামলার ঘটনা ঘটে। সর্বশেষ বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে চন্ডীপুর হান্নান মোড়ে জাসদ নেতা নজরুল ইসলাম, লুৎফর রহমানের সাথে কথা কাটাকাটি হয় আওয়ামী লীগ নেতা এনামুলের  সমর্থক ওয়াসিম ও কুব্বাতের। শুক্রবার সকালে পুটিমারির বিলের চরে ঘাস কাটতে যায় বাদশা নামের এনামুলের সমর্থক। এসময় তার তার ওপরে হামলা চালায় জাসদ নেতা নজরুল ইসলামের নেতৃত্বে রনি, মোনা মালিথা, ওহাব মালিথা, শান্ত মালিথাসহ বেশ কয়েকজন। তাৎক্ষনিক এ এনামুল মেম্বারের লোকজন ছুটে গেলে তাদের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি হয়। এঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় এনামুল মেম্বারের ভাই সিদ্দিকুর রহমান।

নিহতের ভাই এনামুল ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে জাসদ নেতা নজরুলের সঙ্গে বিরোধেরে জেরে তারা পরিকল্পিতভাবেই আমার ভাই ও লোকজনদের ওপরে হামলা করে। সকলের সামনের নজরুলের ছেলে রনি গুলি করছিলো।

চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন জানান, এলাকায় মণ্ডল এবং মালিথা এই দুই গ্রুপের বংশগত দ্বন্দ্ব প্রায় ৬০ বছরের। মাঝে মাঝেই এর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে আসছে।

আরও পড়ুন: এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না: রিজভী

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, সকালে আধিপত্ত্য বিস্তারকে নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হয়। এর মধ্যে গুলিবিদ্ধ সিদ্দিকুর রহমান নামের একজন মারা যান। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।


একাত্তর/এসি 

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সড়ক দুর্ঘটনার শিকার এক বৃদ্ধের বিচ্ছিন্ন পা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা দুই আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর