বয়সকে সংখ্যা বানিয়ে বিয়ের পিঁড়িতে ৬৫ বছরের বর ৫৫ বছরের কনে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৮ পিএম

আশরাফ আলী ব্যাপারী ও বানু বেগম থাকেন বরিশালের বানারীপাড়ার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে। আশরাফের বয়স ৬৫, বানুর ৫৫। প্রায় ২০ বছর আগে বিয়ে বিচ্ছেদ হলেও বানুর ঘরে ছিল এক কন্যা সন্তান। কিন্তু আশরাফ আলী ছিলেন নিঃসঙ্গ। তারা এই নিঃসঙ্গতা কাটিয়ে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন। অবশেষে আসে সেই মহেন্দ্রক্ষণ, বয়স কে সংখ্যা বানিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন এই যুগল। ধুমধাম করে হলো তাদের বিয়ে।

গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে লাখ টাকা দেনমোহরে ওই দম্পতির বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় হাজার খানেক মানুষ। এর মধ্যে ৫০ হাজার টাকা পরিশোধও করেছেন আশরাফ আলী।  

আশরাফ আলী বলেন, আবাসন প্রকল্পে বানুর সঙ্গে আমার পরিচয় হয়। বিয়ের প্রস্তাব দিলে বানু রাজি হয়।

অপরদিকে বানু জানান, মেয়ে ছাড়া আমার আর কেউ ছিল না। কিন্তু সে আমার জন্য কতদিন কষ্ট পাবে? তাকে এখন তার নিজের পরিবারের দেখাশোনা করতে হবে। তাই বিয়ে করতে রাজি হয়েছি। 

বানুর মেয়ে মুক্ত বলেন, প্রায় ২০ বছর আগে বাবা-মায়ের বিয়ে বিচ্ছেদ হয়। বাবা অন্যত্র বিয়ে করে আমাদের ছেড়ে চলে গেছেন।  প্রথমে তাদের বিয়েতে রাজি ছিলাম না। স্থানীয়রা এবং ইউনিয়নের চেয়ারম্যান সম্মতি চাওয়ার পর আমি রাজি হই। আশা করি তারা একসঙ্গে সুখী জীবনযাপন করবে।

খার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুল ইসলাম টুকু জানান, চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আশরাফ আলী বৃদ্ধ বয়সে একাকীত্ব জীবন কাটাতেন। পরে তিনি বিয়ের সিদ্ধান্ত নেন। 

আরও পড়ুন: এক আড্ডায় মজলেন দশ কোহলি

তিনি আরও জানান, আশরাফ আলী ও বানু বেগম সুখী দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।


একাত্তর/এসি

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর