যৌতুকের দাবিতে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৩ পিএম

যৌতুকের জন্য কাঁচি দিয়ে চুল কেটে দেয়ার পর গৃহপবধূকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী, শাশুড়ী ও ননদের বিরুদ্ধে।

লক্ষ্মীপুরে সদর উপজেলার চর রমনীমোহন ইউনিয়নে এই ঘটনা ঘটেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে এলাকাবাসীর সহযোগীতায় উদ্ধারের পর স্থানীয় জনপ্রতিনিধির কাছে স্বামী, শাশুড়ী ও ননদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন ওই নারী।

কিন্তু এঘটনার বিচার তার এখতিয়ারের বাইরে উল্লেখ করে মামলার পরামর্শ দেন। পরে পুলিশ এসে ননদকে আটকসহ নির্যাতিত নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

তিন বছর আগে লক্ষ্মীপুরে সদর উপজেলার চর রমনীমোহন ইউনিয়নের কাঞ্চন মিয়ার ছেলে মো: হাসানের সাথে বিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভোলা ইলিশা এলাকার আলমগীরের মেয়ে রুমা আক্তার।

আরও পড়ুন: বয়সকে সংখ্যা বানিয়ে বিয়ের পিঁড়িতে ৬৫ বছরের বর ৫৫ বছরের কনে

রুমার অভিযোগ, তার স্বামী মো: হাসান মাদকাসক্ত ও জুয়াড়ি। বিয়ের পর যৌতুকের দাবি করলে প্রথমে ৫৫ হাজার টাকা এবং পরে আবার ১০ হাজার টাকা এনে দেন তিনি। পরে আবারও যৌতুকের দাবিতে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য রুমার ওপর চাপ সৃষ্টি করলে তিনি অপারগতা জানালে তাকে মারধর করা হয়।

রোববার রাতে অমানসিক নির্যাতন শুরু করেন হাসান। বেধড়ক মারধরের একপর্যায়ে হাত-পা বেঁধে কাঁচি দিয়ে ওই গৃহবধূর চুল কেটে দেন তিনি। পরে বিষয়টি যাতে থানা পুলিশ এমনকি স্থানীয় পর্যায়ে বিচার চাইতে না পেরে তার জন্য হাসান তার স্ত্রীকে বাড়ীতে বেঁধে রাখেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে।

উদ্ধারের পর বিচারের জন্য স্থানীয় চেয়ারম্যানের সহযোগীতা চান রুমা। এঘটনায় ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল রুমাকে মামলার পরামর্শ দিলে ওই নারী আইনের আশ্রয় নেন।

নির্যাতনের শিকার গৃহবধূর বাবা আলমগীর হোসেন বলেন, মেয়ে সুখে ঘর করবে বলে বিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতন সইতে হচ্ছে তাকে। মেয়েকে স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচাতে এ পর্যন্ত পর্যায়ক্রমে টাকা দিয়েছেন তিনি। কিন্তু এখন তারা আরও তিন লাখ টাকা চাইছে।


একাত্তর/টিএ

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর