ইছামতি খাল পাড়ের সাড়ে তিনশ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৫ পিএম

মুন্সীগঞ্জের ইছামতি খালের প্রবাহ ফিরিয়ে আনতে টানা তিন দিনের উচ্ছেদ অভিযানে সাড়ে তিনশ’ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

গেলো রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অভিযান শুরু করে জেলা প্রশাসন। এর আগে, শনিবার খালটির সীমানা নির্ধারণ করা হয়।

মিরকাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নের এক কিলোমিটার অংশের খাস জমিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদের এই কার্যক্রম চলে।

মঙ্গলবার পর্যন্ত সাড়ে তিনশ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে,যার মধ্যে চারটি বহুতল ভবনও রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তিন দিনের কার্যক্রম হলেও পরিস্থিতি বুঝে সময় বাড়ানো হবে।

তবে কোন রকমের নোটিশ না দিয়ে স্থাপনাগুলো উচ্ছেদে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। তবে প্রশাসন বলছে, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কোন নোটিশ দেয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন: পাঁচ ভাইয়ের পর এবার চলে গেলেন রক্তিম সুশীলও

মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন, অবৈধ দখলদারদের হাত থেকে ইছামতি খালটি দখলমুক্ত করে পুনরায় পানি প্রবাহের উপযুক্ত করা হচ্ছে।

পর্যায়ক্রমে সদর উপজেলার গুরুত্বপূর্ণ সব খাল চিহ্নিত করে দখল মুক্ত করা হবে বলেও জানান এই কর্মকর্তা। তবে এজন্য আগে থেকে কোন নোটিশ দেয়া হবে না।


একাত্তর/আরএ

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর