ট্রাক-সিএনজি সংঘর্ষে বাড়ি ফেরা হলো না মা-মেয়ের

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৭ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন মা-মেয়ে। আহত হয়েছে দুই বছরে শিশু আনিসা ও সিএনজি চালক। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার তোলকাই এলাকার টঙ্গীবাড়ী-বালিগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- চরভদ্রাসনের শিউলী বেগম (৪৫) ও তার মেয়ে পুতুল আক্তার (২০)। আহত পুতুলের শিশু মেয়ে আনিসা ও সিএনজি চালককে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোয়েব আলী জানান, শিউলী বেগম ও মেয়ে আনিসাকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে মাদারীপুরের বাড়িতে ফিরছিলেন পুতুল আক্তার।

আরও পড়ুন: উচ্ছেদ করে রাস্তা বড় করার পর আবারো দোকানপাট

পথে তাদের বহনকারী সিএনজিটি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার তোলকাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেতে আসা বেপরোয়া গতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই শিউলী ও পুতুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দুর্ঘটনায় আহত শিশু আনিসা ও সিএনজি চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এই ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভার বাবুলকে (৩৮) আটক করা হয়েছে। আইনি পদক্ষেপ শেষে নিহতদের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর