পোনা শিকার বন্ধে প্রশাসনের মাথাব্যথা বেল্লাল ফকির

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৫ পিএম

পোনা মাছ ধরা ও বিক্রি করা অবৈধ। কিন্তু লোভে পরে পোনা মাছ ধরা দিনে দিনে বেড়েই চলছে। এতে করে মাছের উৎপাদন যেমন কমবে, তেমনি ক্ষতিগ্রস্ত হবে জেলের জীবিকা।

অথচ বরগুনা জেলার পাথরঘাটায় অবৈধভাবে পোনামাছ ধরা বন্ধ করতে দিচ্ছে না একটি বড় চক্র। যার নেতৃত্বে রয়েছেন বেল্লাল ফকির নামের এক মাফিয়া। 

এরই মধ্যে তাদের হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশ, কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তর ও আনসার সদস্যদের একটি দল। 

হঠাৎ করেই বেড়ে গেছে বরগুনার বিষখালী ও বলেশ্বর নদীতে কারেন্ট জাল দিয়ে পোনা শিকার। বিষয়টি জানার পর নদীর বঙ্গোপসাগরের মোহনায় শুরু হয়েছে মৎস্য অধিদপ্তর, পুলিশ, কোস্টগার্ড ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযান। 

কিন্তু অভিযোগ উঠেছে অভিযান চলার সময় জেলেদের সর্দার বেল্লাল ফকির প্রায় এক হাজার লোকজন নিয়ে হামলা চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর। 

এতে আহত হন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুসহ আটজন।

এই ঘটনায় ১৬০ জেলের বিরুদ্ধে মামলা করা হয়। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পাথরঘাটা থানায় মামলাটি করেন পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।

তবে যাদের ওপর এই অভিযোগ সেই জেলেদের দাবি, প্রশাসনের লোকজন চিংড়ি ধরার জালকে অবৈধ জাল হিসেবে জব্দ করেছে। এ জন্যই তারা বাধা দিয়েছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মুজাহিদ বলেন, ইটপাটকেল নিক্ষেপ ও পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে তারা আমাদের ওপর অতর্কিত আক্রমণ করে। 

এই ঘটনার পরও অবৈধ পোনা শিকারিদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগেও ২০১৯ ও ২০২০ সালে অবৈধ জাল জব্দ করতে গেলে প্রশাসনের ওপর হামলা চালিয়েছিলো অভিযুক্ত বেল্লাল বাহিনী।


বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনার সাত দিন পর অবশেষে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত একটার দিকে নিহত ইতি রানীর...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় দুই জেলে গুলিবিদ্ধসহ ১৪ জেলে আহত হয়েছেন। হামলার প্রায় ২০ ঘণ্টা পর নিরাপদে ফেরার পর তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 
বরগুনায় গৃহবধূকে হত্যায় স্বামী, সতিনসহ তিন জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এই রায় দেন। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর