সাভারে টিকাকেন্দ্রে উপচেপড়া ভিড়, লাঠিপেটায় আহত ১০

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৩ এএম

সাভারের টিকাকেন্দ্রে উপচেপড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। বুধবার আনসার, স্বাস্থ্যকর্মীসহ আহত আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখার বিষয়ে ঘোষণার পর থেকে টিকা নিয়ে হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি অনেকের। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, ভিড় সামলাতে আরও বেশ কয়েকটি টিকা কেন্দ্র চালু করা হয়েছে৷ এছাড়া পৌর শহরে মাইকিং করে ২৬ তারিখের পরও টিকা নেওয়া যাবে বলে প্রচার করা হয়েছে৷ 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই হাজার হাজার মানুষ করোনার টিকার প্রথম ডোজ নিতে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটে আসেন। এরপর টিকা নেওয়াকে ঘিরে শুরু হয় হুড়োাহুড়ি। এ সময় আনসার সদস্যরা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

টিকে নিতে আসা অনেকে জানান, পরিস্থিতি সামলাতে স্বাস্থ্যকর্মী, আনসার ও পুলিশ সদস্যদের হিমশিম খেতে হচ্ছে।

আরও পড়ুন: নার্সের সাথে বিতর্কের জেরে রোগীর স্বামীকে কোপানোর অভিযোগ

টিকা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ২৬ ফেব্রুয়ারির পর করোনা টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলমের এমন ঘোষণার পর থেকেই পোশাক শ্রমিকদের মধ্যে টিকা গ্রহণের প্রবণতা বেড়ে যায়। 

তবে সরকার এ সিদ্ধান্ত থেকে সরে এলেও সাভারে টিকা প্রত্যাশীদের চাপ কমেনি। দিন দিন তা বেড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, টিকাপ্রত্যাশী হাজার হাজার মানুষের উপচেপড়া ভিড় আর হুড়োাহুড়িতে স্বাস্থ্যবিধি উধাও হয়ে গেছে। কোনোভাবেই এ চাপ সামলানো যাচ্ছে না।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন,থানা থেকে অতিরিক্ত ফোর্স টিকাকেন্দ্রে মোতায়েন করা হয়েছে।


একাত্তর/টিএ

ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
সাভারের আশুলিয়ায় চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বহুল আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর