সিরাজগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০১ পিএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের ওই জেলের মৃত্যু হয়।

মৃত জেলর নাম মো. মামুন রেজা (১৮)। তিনি চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া গ্রামের মৃত ময়নাল হকের ছেলে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে পশ্চিম আকাশ হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর মুষলধারে বৃষ্টির সঙ্গে শুরু হয় প্রচণ্ড মেঘের গর্জন। এর আগেই  সন্ধ্যায় নৌকা ও জাল নিয়ে মাছ ধরতে যমুনা নদীতে যায় মামুন। ঝড়, বৃষ্টি শুরু হলে রাত সাড়ে ১০টার দিকে মাছ ধরা বাদ দিয়ে নৌকা পাড়ে বেঁধে বাড়ির দিকে আসার সময় সে বজ্রপাতের কবলে পড়ে  ঘটনাস্থলেই মারা যায়। 

মা ফজিল খাতুন বলেন, মামুনের বাবা মারা যাওয়ার পর সংসারের একমাত্র অবলম্বর ছিল সে। 

আরও পড়ুন: ইউক্রেনে হামলা বন্ধ করুন, পুতিনকে মোদী

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনু মিয়া বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন দিলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সাহায্য করা হবে।


একাত্তর/এসি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর