গলা‌চিপায় ঘুমন্ত গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ

আপডেট : ০২ মার্চ ২০২২, ০২:৫১ পিএম

পটুয়াখালীর গলাচিপার পানপ‌ট্টির ইউনিয়নের গুপ্তের হাওলা গ্রামে নিজ ঘ‌রে দুর্বৃত্তের এসিড নিক্ষেপের শিকার হ‌য়ে‌ছেন গৃহবধূ তয়না বেগম।

বুধবার (২ মার্চ) ভোররাত চারটায় এ ঘটনা ঘ‌টে। আক্রান্ত নারী‌কে প্রথমে গলা‌চিপা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে কর্তব‌্যরত ডাক্তার রোগী‌কে ব‌রিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার ক‌রেন। বর্তমা‌নে তয়না বেগম শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: কাভার্ড ভ্যানচাপায় চার মৃত্যু

গলা‌চিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, রাত আনুমানিক চারটার দি‌কে পানপ‌ট্টির গু‌প্তের হাওলা গ্রা‌মে বাবার বা‌ড়ি‌তে ঘুমন্ত অবস্থায় তয়না বেগমের উপর এসিড নি‌ক্ষেপ করা হয়। পাতার ঘ‌রের বেড়া কে‌টে দুর্বৃত্ত এসিড নি‌ক্ষেপ ক‌রে পা‌লি‌য়ে যায়। ঘটনাস্থল থে‌কে আলামত হি‌সে‌বে অর্ধেক কাটা সে‌ভেন আপের এক‌টি বোতল জব্দ করা হয়।

প‌রিবা‌রের বরাত দি‌য়ে তিনি আরও জানান, চার বছর আগে ব‌রিশা‌লের মুলা‌দির মিলন খা‌নের সা‌থে বি‌য়ে হয় গু‌প্তের হাওলা গ্রা‌মের মৃত জ‌লিল হাওলাদা‌রের মে‌য়ে তয়না বেগ‌মের। তিন বছ‌রের একটা ছে‌লে সন্তানও র‌য়ে‌ছে তা‌দের।  স্বামীর সা‌থে দাম্পত‌্য কলহ ও নির্যাত‌নের কার‌ণে বাবার বা‌ড়ি থাক‌তেন তয়না। সম্প্রতি ছে‌লে‌কে নি‌য়ে যায় শ্বশুড়বা‌ড়ির লোকজন। তয়নার এক ননদ রু‌বি বেগম পা‌শের গ্রা‌মের বা‌সিন্দা ও ম‌হিলা মেম্বার হওয়ায় তনয়া বেগমকে ফেরত আনার জন‌্য বি‌ভিন্ন ভা‌বে চাপ সৃষ্টি ক‌রে আস‌ছি‌লো। এসব কার‌ণেই স্বামীর বা‌ড়ির লোকজন এসিড নি‌ক্ষেপ কর‌তে পা‌রে ব‌লে ম‌নে ক‌রেন তয়নার মা মাহফুজা বেগম।

গলা‌চিপা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের জরুরী বিভা‌গের মে‌ডি‌কেল অফিসার ডা: মো: সাইফুল ইসলাম ব‌লেন, ‌ভোর রাত ৪ টা ৫০ মি‌নি‌টে ভিক‌টিম‌কে হাসপাতা‌লে আনা হয়। রোগীর বাম গা‌ল ও দুই হা‌তে সহ শরী‌রের ১২ ভাগ অংশ পু‌ড়ে গে‌ছে। অবস্থা গুরুতর হওয়ায় তা‌কে ব‌রিশাল শে‌রেবাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার করা হ‌য়ে‌ছে।  তয়না বর্তমা‌নে ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে চি‌কিৎসাধীন আছেন।


একাত্তর/এআর   

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের প্রত্যন্ত এক গ্রাম। ভাঙাচোরা রাস্তার পাশে টিনের একচিলতে ঘর। ঘরের ভেতর থেকে ভেসে আসছে একসুরে তিনটি শিশুর কান্নার আওয়াজ। বিছানায় পাশাপাশি শুয়ে আছে তিন...
পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সোয়া ১০টার দিকে গলাচিপা গ্রামীণ ব্যাংকের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর