কাভার্ড ভ্যানচাপায় চার মৃত্যু

আপডেট : ০২ মার্চ ২০২২, ১০:২৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চার হয়েছে।

বুধবার (২ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলে, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২) ও খাটিঙ্গা গ্রামের হোসনে আরা খাতুন (৪৮)। বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২)।

আরও পড়ুন: খুলেছে প্রাথমিক বিদ্যালয়

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৭টায় বিজয়নগর উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটমুখী একটি কাভার্ড ভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২) মারা যান। এ দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে হোসনে আরা খাতুনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আর ফরিদ মিয়াকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম গণমাধ্যমকে জানান, বুধবার সকালে এ ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।


একাত্তর/এআর

পণ্যবাহী কাভার্ড ভ্যান আটক করে ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে।
নওগাঁর বদলগাছীতে সিএনজি চালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
লক্ষ্মীপুরে সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সিএনজি চালকদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। 
নেত্রকোণায় ট্রাকের ধাক্কায় এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আরো তিন সিএনজি যাত্রী আহত হন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর