রুশ হামলায় ইউক্রেন ছেড়েছে প্রায় দশ লাখ মানুষ

আপডেট : ০৩ মার্চ ২০২২, ১২:৩১ পিএম

রাশিয়ার সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে গেলো এক সপ্তাহে ইউক্রেন ছেড়েছে কমপক্ষে দশ লাখ মানুষ। এই মানুষেরা জীবনের ভয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ।  

বৃহস্পতিবার (৩ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

টুইটারে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।  সেই সঙ্গে ইউক্রেনে থাকা লোকজনের জন্য মানবিক সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে সাড়ে ৭ হাজার

বিবিসির প্রতিবেদক লেউইস গুডঅল জানিয়েছেন, ২০১৫ সালে শরনার্থী সঙ্কটের সময় ১৩ লাখ শরনার্থী হয়েছিল ইউক্রেন থেকে।  এক সপ্তাহেই এই সংখ্যা পেরিয়ে যেতে পারে। 

 ইউএনএইচসিআরের ধারণা, এ সংঘাতের কারণে এক কোটি ২০ লাখের মতো মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হবেন এবং ত্রাণের প্রয়োজন হবে।

গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।

এ পর্যন্ত খেরসনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে রুশ সেনারা।  আরও কয়েকটি শহরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অপেক্ষায় তারা।


একাত্তর/এআর

পরিবারের হাল ধরতে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেছিলেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগছাড়া গ্রামের যুবক সুরুজ কাজী। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত তার জীবনে ডেকে আনে নির্মম পরিণতি।
মুক্তিযুদ্ধ বলতেই রাইফেল হাতে তরুণ যোদ্ধা, মুহুর্মুহু গোলাগুলি, বধ্যভূমির কান্না, আর বিজয়ের উল্লাস। কিন্তু ১৯৭১-এ সশস্ত্র যুদ্ধের অন্তরালে চলছিল আরেক নীরব যুদ্ধ, যেখানে যোদ্ধারা অস্ত্র ছাড়াই যুদ্ধে...
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর প্রেক্ষিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী বিভিন্ন এয়ারলাইন্সের ছয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
রাশিয়া থেকে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়ার বর্হিনোঙ্গরে পৌঁছেছে।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর