শেরপুরে কবর খুঁড়ে ১৪ কঙ্কাল চুরি

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৬:৩৭ পিএম

শেরপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় সদর উপজেলার রৌহা সার্বজনীন কবরস্থান থেকে ১৪টি কঙ্কাল চুরি করা হয়েছে। শুক্রবার (৪ মার্চ) দুপুরে জুমার নামাজের পর স্থানীয়রা কঙ্কাল চুরির বিষয়টি টের পান।

স্থানীয় শিক্ষক আবু জাহিদ জানান, জুমার নামাজের পর একজন তার আত্মীয়ের কবর জিয়ারত করতে বাজারের পাশের কবরস্থানে যান। সেখা‌নে গি‌য়ে দেখ‌তে পান ক‌য়েক‌টি কবর খোঁড়া। প‌রে আশপা‌শের লোকজ‌ন‌কে ডাক দেন, তারা এসে দেখেন ১৪‌টি কবর খোঁড়া। এসময় ওই কবরগুলোর মাটি সরিয়ে ভেতরে থাকা কোনো লাশের কঙ্কাল পাওয়া যায়নি। 

তিনি আরও জানান, এর আগে চলতি বছরের দুই জানুয়ারি মধ্যরাতে একই ইউনিয়নের হালগড়া স্কুল সংলগ্ন ফটিয়ামারী সার্বজনীন কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে ছিল। 

image


স্থানীয়রা জানান, শেরপুরে কঙ্কাল চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এক মাসের ব্যবধানে শুধু শেরপুর সদরেই ২৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এতে উদ্বিগ্ন এলাকার মানুষ।

স্থানীয়দের দাবি, দ্রুত এই চোরচক্রকে চি‌হ্নিত ক‌রে আইনের আওতায় আনা হোক। 

আরও পড়ুন: ইউক্রেনিয় স্নাইপারের শিকার শীর্ষ রুশ জেনারেল

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনছুর আহম্মেদ বলেন, বিষয়টি নিয়ে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর