কংস নদীতে ফিরছে পানি প্রবাহ, খনন চালু রাখার দাবি

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৬:৪৯ পিএম

দখল, বালির স্তর আর পলি জমাটে শুকিয়ে যাওয়া নেত্রকোণার কংস নদীতে আবারো ফিরেছে পানি প্রবাহ। এরইমধ্যে প্রায় ৮০ ভাগ খনন কাজ শেষ হয়েছে। জুনে শেষ হবে বাকি কাজ।

বিশেষজ্ঞরা বলছেন, সারাবছর খননের ব্যবস্থা না রাখলে, উজানের পলিতে আবারও বন্ধ হবে এই পথ। এদিকে নদীর পাড়ে রাখা মাটির কারণে বর্ষায় জলাবদ্ধতার শঙ্কা করছেন এলাকাবাসী।

কংস নদী। ভারতের মেঘালয় ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীটি কংসাই বা কংসবতী নামেও পরিচিত। শিলং মালভূমির পূর্বভাগে তুরার কাছে গারো পাহাড়ে এ নদীর উৎপত্তি।

উৎস থেকে দক্ষিণদিকে প্রবাহিত হওয়ার পর জামালপুর জেলার উত্তর ভাগে নালিতাবাড়ী উপজেলা সদরের প্রায় ১৬ কি.মি উত্তর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

সেখান থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সোমেশ্বরী নদীতে মিশেছে। কংস ও সোমেশ্বরীর মিলিত স্রোত বাউলাই বা ভোগাই নদী নামে পরিচিত।

ভোগাই- এই কংস নদীর নতুন রূপ এটি। গেল চল্লিশ বছরে পলি জমে অস্তিত্ব হারানো নদীটিতে প্রাণ ফিরেছে। নদীর জীবন বাঁচাতেই দুই পাড় জুড়ে চলছে মহা কর্মযজ্ঞ।

নদীটিতে আগের রূপ ফিরিয়ে আনতে খরচ হচ্ছে প্রায় দেড়শ’ কোটি টাকা। এর সুফল পড়তে শুরু করেছে নেত্রকোণার জনপদে।

২২০ কিলোমিটার নদীটি খনন করতে বেগ পেতে হয়েছে বেশ। ছোট-বড় ১৮টি স্বল্প উচ্চতার সেতু আর দখল ছিলো মূল বাঁধা।

উজানের সোমেশ্বর আর ভাটির সুরমার সাথে যুক্ত হবে কংস-ভোগাই। নৌযান চলাচলের জন্য সারা বছর নদীটিতে প্রায় ৮ থেকে ১০ ফুট গভীর পানি রাখার পরিকল্পনা বিআইডাব্লিউটিএর।

যদিও গবেষণা প্রতিষ্ঠান সিইজিআইএস বলছে, উজান থেকে আসা পলির কারণে প্রবাহ ধরে রাখাই হবে বড় চ্যালেঞ্জ।

কংস-ভোগাই নদীর খনন হলেও দুশ্চিন্তা রয়েছে। নদীর দুই পাড়ে জমে থাকা মাটির স্তূপ না সরালে বন্যার কবলে পড়বে এলাকাবাসী।

আরও পড়ুন: মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ধরা ৪৫ জেলে

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদীটির প্রবাহ নিশ্চিত করা গেলে নৌ-যোগাযোগের উন্নতির পাশাপাশি বাণিজ্যও বাড়বে।

কংস-ভোগাই নদী ফিরে আসলেও নেত্রকোণায় সরকারি হিসাবে ৫৭টি নদীর এখন আর অস্তিত্ব নেই।

একাত্তর/আরএ

নেত্রকোণা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাহিরচাপড়া এলাকায় প্রায় দুই একর জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে বর্জ্য শোধনাগারটি। দূর থেকে দেখলে এখন এটিকে আর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার স্থাপনা বলে বোঝার উপায় নেই।
নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর