মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ধরা ৪৫ জেলে

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০৫:৩৯ পিএম

ভোলার মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় ৪৫ জেলেকে আটক করা হয়েছে। এরমধ্যে ১৫ জনকে কারাদণ্ড এবং ১৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মৎস্য বিভাগ জানিয়েছে, জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে ভোলার ইলিশা ও কাচিয়া এলাকার মেঘনা নদীতে শনিবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়।

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করার সময় ১০টি ট্রলারসহ ২৯ জেলেকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ বিভিন্ন ধরনের জাল ও এক মণ মাছ উদ্ধার করা হয়।

আটক জেলেদের মধ্যে ১৫ জনকে ২০ দিনের জেল ও ১৪ জনকে জরিমানা করে ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালে আহমেদ।

এছাড়াও তজুমদ্দিন উপজেলায় আটক তিন জেলেকে জরিমানা করা হয় ও চরফ্যাশন উপজেলায় ১৬ জেলেকে আটক করা হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। এদিকে অভিযানের সময় জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয় এবং মাছ দুস্থদের দেয়া হয়।

আরও পড়ুন: ৩০ টাকা বেশিতে সয়াবিন তেল বিক্রি করায় জরিমানা

উল্লেখ্য, ইলিশসহ সব মাছে উৎপাদন বৃদ্ধির লক্ষে ভোলার ১৯০ কিলোমিটার এলাকার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভয়াশ্রম ঘোষণা করে ১ মার্চ থেকে ৩১ এপ্রিল পর্যন্ত দুই মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য বিভাগ।


একাত্তর/আরএ

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর