ডোবায় মিললো মা-মেয়ের লেপে মোড়ানো মরদেহ

আপডেট : ০৮ মার্চ ২০২২, ০৬:০৯ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি ডোবা থেকে লেপে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক নারী ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৮ মার্চ) বিকেল তিনটার দিকে কোলাপাড়া ইউনিয়নের ব্রাহ্মণ পাইকশা গ্রামের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত নারীর আনুমানিক বয়স ২২ বছর ও শিশুর আনুমানিক বয়স দেড় বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা দুইজন সম্পর্কে মা ও মেয়ে। 

আরও পড়ুন: টাকার লোভে বন্ধুকে অপহরণ ও হত্যা, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। 

তিনি আরও জানান, নিহতদের পরিচয় অনুসন্ধানে কাজ করছে পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। 


একাত্তর/এসজে
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর