শপথ নিলেন নোয়াখালীর ৯ ইউপি চেয়ারম্যান

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৩:৩৩ পিএম

সপ্তম ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আটটি ও সেনবাগের একটিসহ মোট নয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা শপথ নিয়েছেন।

বুধবার (৯মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের আনুষ্ঠানিক ভাবে শপথ পড়ান জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এসময় নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন তিনি। 

শপথ নেওয়া নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ১নং সিরাজপুর ইউনিয়নে নাজিম উদ্দিন মিকন, ২নং চরহাজারী ইউনিয়নে মহি উদ্দিন সোহাগ, ৩নং চরপার্বতী ইউনিয়নে কাজী মোহাম্মদ হানিফ, ৪নং চরকাঁকড়া ইউনিয়নে মো.হানিফ সবুজ, ৫নং চরফকিরা ইউনিয়নে জায়দল হক কচি, ৬নং রামপুর ইউনিয়নে সিরাজিস সালেকিন রিমন, ৭নং মুছাপুর ইউনিয়নে আইয়ুব আলী, ৮নং এলাহী ইউনিয়নের আব্দুর রাজ্জাক। 

এছাড়াও জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়াম্যান মো. বেলায়েত হোসেন শপথ গ্রহণ করেন।

শপথ শেষে জেলা প্রশাসক নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। 

আরও পড়ুন: বিএনপি নেতারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে: কাদের

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী প্রমুখ। 


একাত্তর/এসি

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর