পঞ্চগড়ে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৪:৩৮ পিএম

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের গোলাবাড়ি এলাকার এক গমক্ষেত থেকে করিমা বেগম (৩২) নামের এক পাথর শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ মার্চ) দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। করিমা বেগম অমরখানা এলাকার সলেমান আলীর মেয়ে।

আরও পড়ুন: প্রাক-প্রাথমিকে ১৫ মার্চ থেকে সশরীরে ক্লাস

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর করিমা বাবার বাড়ি অমরখানা এলাকায় থাকতেন। প্রতিদিন বাংলাবান্ধায় পাথর শ্রমিক হিসেবে কাজ করতেন এই নারী। প্রতিদিন সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরলেও মঙ্গলবার গভীর রাতেও বাড়ি না ফেরার পরিবারের লোকজন তার খোঁজ করতে শুরু করে। 

বুধবার (৯ মার্চ) বেলা ১১ টায় পাশের গ্রাম গোলাবাড়ি এলাকার একটি গমক্ষেতে ওই নারী অর্ধনগ্ন মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার ময়নাতদন্তে প্রেরণ করে। স্থানীয়দের ধারণা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।


একাত্তর/এআর

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
পঞ্চগড় সদর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।সম্প্রতি সদর উপজেলার মাগুড়া ইউনিয়নে ঘটে যাওয়া...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর