ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৯:৩২ পিএম

ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল-নসিমনের, মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় মটরসাইকেল আরোহী আরো ২ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে বালিয়াডাঙ্গী লাহিড়ী সড়কে একটি মোটরসাইকেলকে নসিমন ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল একজন আরোহী  ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, সুজন ইসলাম (১৭) ও দেলোয়ার (২০)। বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নে তাদের বাড়ি। 

এদিকে বিকেলে শহরের বিসিক শিল্প নগরী এলাকায় পাওয়ার ট্রলি-মোটরসাইকেলকে ধাক্কা দিলে মটরসাইকেল চালক নুরুল ইসলাম (৬৩) নিহত হন। এদুই ঘটনায় দুজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম ডন ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম।

পুলিশ জানায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নসিমনের ড্রাইভারদের আটকের চেষ্টা চলছে।


একাত্তর/এসএ

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর