‘আগামী দিনে নৌ বাণিজ‍্যে মোংলা বন্দর নেতৃত্ব দেবে’

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৮:৫৯ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী দিনে নৌ বাণিজ‍্যে মোংলা বন্দর নেতৃত্ব দেবে। সেজন্য সব ধরনের ব‍্যবস্থা নেয়া হয়েছে। বঙ্গোপসাগর থেকে মোংলা বন্দর পর্যন্ত ১৩০ কিলোমিটারের নৌ চ‍্যানেলে সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজেরও ব‍্যবস্থা করা হচ্ছে। 

বুধবার বিকেলে মোংলা বন্দরে 'ভিটিএমআইএস'র (ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম) উদ্বোধন এর সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মোংলা বন্দরে বিদেশী জাহাজ আগমন ও নির্গমনকারী সব জাহাজের সেইফটি ও সিকিউরিটি নিশ্চিতকরণ, চ্যানেলের নিরাপত্তা পর্যবেক্ষণ, দুর্ঘটনাকবলিত পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তার লক্ষ্যে ‘ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিষ্টেম’ (ভিটিএমআইএস) চালু করা হয়েছে।

মোংলা বন্দরে ইতিপূর্বে কোন ভিটিএমআইএস ছিলনা। ফলে বিদেশী জাহাজের সাথে ভেরি হাই ফ্রিকোয়েন্সি (ভিএইচএফ) এর মাধ্যেমে যোগাযোগ করা হতো। বর্তমানে ভিটিএমআইএসএর মাধ্যমে যোগাযোগ অব্যাহত আছে।

একাত্তর/ এনএ
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ আটলান্টিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে থাকা এক কর্মচারী নিহত হয়েছেন।
চোখের পলকে আনুমানিক তিন মণ ইলিশ উঠে এলো ডেকে! আমরা যতটা পারলাম কুড়িয়ে নিলাম, বাকিটা আবার সাগরেই গড়িয়ে পড়লো।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর